RE: শক্তিগড়ের একটি মন্দিরের ভিতর থেকে সংগৃহিত কিছু ফটো
ভাইয়া আপনারা দুই বন্ধু মিলে ভালোই ঘুরে বেরিয়েছেন দেখছি। শক্তিগড়ের মন্দিরটি সত্যি খুব সুন্দর। মন্দিরের প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। মন্দিরের আশপাশটি খুবই সুন্দর। অনেক সুন্দর কারু কাজ করা মন্দিরটি মধ্যে। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে মন্দিরের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন বেশ সুন্দর করে। ল্যাংচা খেতে গিয়ে শক্তিগড়ের এত সুন্দর মন্দিরটিও দেখা হয়ে গেল। একসাথে দুটো কাজ হয়ে গেল মজাদার ল্যাংচা খাওয়া হলো আবার মন্দিরটা ও দেখা হল। তবে ভাইয়া ল্যাংচা আমার কখনো খাওয়া হয়নি আমাদের এদিকে এই ল্যাংচাটা পাওয়া যায় না। আর এটা দেখতে কেমন তাও আমার জানা নেই। তবে আমার মনে হয় এটা খেতে সত্যিই খুব সুস্বাদু কারণ আপনি এত দূর গিয়েছেন শুধুমাত্র ল্যাংচা খাওয়ার জন্য। ভাইয়া আপনার পোস্টটি পড়ে ল্যাংচা দেখতে খুব ইচ্ছে করছে। তাই আমি অবশ্যই নেটে চার্জ দিয়ে ল্যাংচা টা দেখব এটি দেখতে কেমন। কিছু কিছু খাবার আছে এগুলো অঞ্চলভিত্তিক নামকরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।