You are viewing a single comment's thread from:

RE: শিং মাছের মজাদার রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

ওয়াও ভাইয়া শিং মাছ আলু বেগুন দিয়ে খুব মজার একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগছে। দেখে আর লোভ সামলাতে পারছিনা। রেসিপির কালারটি এত সুন্দর হয়েছে ইচ্ছে করছে এখান থেকে একটু নিয়ে খেয়ে ফেলি। ভাইয়া দেখছি সব মাছ ভেজে রান্না করেন তবে আমি কখনো শিং মাছ ভেজে রান্না করিনি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে সবকিছু ভেজে রান্না করাতে খুবই সুস্বাদু হয়েছে। আমি অবশ্যই এভাবে একদিন রান্না করে খেয়ে দেখব। বেগুন আমার খুবই প্রিয় একটি খাবার। বেগুন যেভাবে রান্না করা হোক না কেন আমার খেতে খুবই ভালো লাগে। আর আপনিতো খুব সুন্দর করে শিং মাছ দিয়ে রান্না করেছেন। এটি খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছে। এত মজার মজার রেসিপি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ভালো থাকবেন সবসময় ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38