স্বরচিত কবিতা :মানুষের মতো ভালোবেসেছিলাম
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
জান্নাতুল ফেরদৌস শেলী
মানুষের মতো ভালোবেসেছিলাম তোমায়
না ছিল কোনো নাটক, না ছিল রাজকীয়তা,
ছিল শুধু এক বুক নিঃস্বার্থ অনুভব…
যেখানে তুমি ছিলে আমার পুরো পৃথিবী।
তোমার হাসি দেখলে আমার দিন শুরু হতো,
তুমি চুপ থাকলে রাতটা হয়ে যেত নিঃশব্দ।
তোমার একটা “কেমন আছো?” শোনার আশায়
কত রাত না ঘুমিয়ে বসে থেকেছি তুমি কি জানো?
আমি চাইনি কোনো দামি উপহার,
শুধু চেয়েছিলাম,
তুমি আমাকে অনুভব করো…
একটু সময় দাও, একটু বোঝো।
তুমি যখন অবহেলা করলে,
আমি প্রশ্ন করিনি
কারণ ভালোবাসা কখনো জোর করে রাখা যায় না।
তবু আশা করতাম,
তুমি বুঝবে একদিন যে তোমায় ভালোবেসেছিলো,
সে ছিল একদম তোমার মতোই রক্তে গড়া, প্রাণে পোড়া,
একজন মানুষ।
আজ তুমি দূরে,
নতুন কারো সঙ্গে হয়তো আরও বেশি আনন্দে আছো।
আর আমি?
ভাঙা কথাগুলো কাগজে রাখি…
আত্মার ভেতর জমে থাকা অভিমান গুলো কবিতায় ঢেলে দেই।
হয়তো কোনোদিন এই লেখাটা চোখে পড়বে তোমার,
হয়তো চিনতেও পারবে না,
এই শব্দগুলো কার হৃদয় ভাঙা স্বাক্ষর।
তবু বলেই রাখি…
মানুষের মতো ভালোবেসেছিলাম তোমায়।
তুমি পারলে, একদিন মানুষ হয়ে অনুশোচনা করো।
— ভাঙা একজন মানুষ
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার একটি কবিতা লিখেছ।নিঃস্বার্থ ভালোবাসা, অবহেলা আর না বলা অনুভূতির এই প্রকাশ সত্যিই মন ছুঁয়ে গেল। প্রতিটি লাইনে অনুভবের গভীরতা ছিল অসাধারণ।এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।
একেবারে চমৎকার একটি কবিতা তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে এই কবিতার লাইনের সামঞ্জস্যতা আপনি বজায় রেখেছেন সেটিও খুব সুন্দরভাবে দিয়েছেন। আর আমি যখন এই কবিতা পড়ছিলাম তখন আমার মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করছিল৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷