"গ্রামবাংলার ঐতিহ্যবাহি পুলি পিঠা "

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

IMG-20240917-WA0031.jpg

শীতকাল প্রায় চলে এসেছে। শীতকাল চলে আসা মানেই নানান রকমের পিঠে খাওয়ার ধুম পড়ে যায়। আর গ্রাম অঞ্চলে তো ঘরে ঘরে পিঠে উৎসব শুরু হয়ে যায়। দাদী নানীরা এর সময় খুব যত্ন সহকারে নানান রকমের পিঠে তৈরি করে খাওয়ায়। কিন্তু বর্তমান সময়ে এটা খুব কমে গেছে। কেউ আর ওই রকম ভাবে গ্রাম অঞ্চলে ঘুরতে যায় না সবাই প্রায় শহরমুখী হয়ে গেছে। কাল হঠাৎ করে নানী আমাদের বাসায় আসে আমার বাবাকে দেখার জন্য কারণ অনেকদিন হলো আমরা নানু বাড়ি। নানীকে দেখে আমি তো অনেক খুশি। নানীর কাছে যা আবদার করা যায় তাই পাওয়া যায়। নানীকে বললাম পিঠে খাব। নানী বলল অনেকদিন ধরে বানাই না তবে আমার মায়ের কাছ থেকে শেখা সেই গ্রাম বাংলার আগেরকার দিনের পুলি পিঠা তৈরি করি যেটা একটু আলাদাভাবে তৈরি করা। বললাম চলেন আমি সাথে বানাই কারণ আপনার একা বানাতে অনেক কষ্ট হবে। আর নতুন ধরনের এই পুলি পিঠা তৈরি করতে আমি অনেক আগ্রহী। তাই না নিয়ে আর আমি মিলে সেই গ্রাম বাংলার পুরনো দিনের পুলি পিঠা তৈরি করব। কিভাবে এই নতুন ধরনের হাঁ তৈরি করেছি তা আপনাদের মাঝে দেখাই চলেন।


IMG_20241101_193208.jpg

প্রয়োজনীয় উপকরণ 🫕


উপাদানপরিমাণ
১) আখের গুড়তিন কাপ পরিমাণ।
২) চাউলভাজাপরিমাণ মতো।
৩) নারিকেল কুড়ানোপরিমাণ মতো।
৪) ভেজে রাখা তিলপরিমাণ মতো।
৫) আটা এবং আতপ চাউলের গুড়ার মন্ডপরিমাণ মতো।
ধাপ-১🍲

IMG-20240917-WA0009.jpg

  • প্রথমেই ভেজে রাখা চাউল এবং মন ভেজে রাখা তিল ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব।
ধাপ-২🍲

IMG-20240917-WA0016.jpg

  • এখন পুরানো নারকেলগুলো কড়াই এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা আঠা আঠা ভাব না আসে।
ধাপ-৩🍲

IMG-20240917-WA0021.jpg

  • এরপর কড়াই এর মধ্যে গুড়ো করা চাউল ভাজা এবং তিল ভাজা গুলো দিয়ে দেব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি নামিয়ে ঠান্ডা করে নিব। এটাই পুলি পিঠের মূল উপকরণ।
ধাপ-৪🍲

IMG-20240917-WA0022.jpg

  • এবার আটার মন্ডটিকে সুন্দর করে বেলে নিয়ে বড় একটা রুটি বানিয়ে নেব। এবার রুটির মাঝখানে বড় একটা মুখা দিয়ে সুন্দর করে একই মাপের কেটে নিয়ে ছোট ছোট রুটি বানিয়ে নেব।
ধাপ-৫🍲

IMG_20241101_205659.jpg

  • এখন ছোট রুটিটি হাতের মধ্যে নিয়ে রেডি করে রাখা পুর মাঝখানে দিয়ে সুন্দর করে ভাজ করে নিব।সাইড দিয়ে সুন্দর করে ভাঁজ করে ডিজাইন করে নিব।
ধাপ- ৬🍲

IMG-20240917-WA0026.jpg

  • এভাবে অনেকগুলা পুলি পিঠে তৈরি করে নিব। পিঠেগুলোকে ছড়িয়ে পাত্রের উপর রেখে দিব যেন পিঠেগুলো একটার সাথে একটা লেগে না যায়।
ধাপ- ৭🍲

IMG-20240917-WA0027.jpg

  • এবার পিঠাগুলো ভাজার পালা। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পিঠেগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নিবো।
👇পরিবেশন🍲

IMG-20240917-WA0029.jpg

  • এখন একটা পাত্রের মধ্যে ভিজে রাখা পুলি পিঠাগুলো একে একে তুলে নিব। সবাইকে একটা করে খেতে দিলাম।অনেক মজা হয়েছিল।সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল। এভাবে আস্তে আস্তে আমি নানীর থেকে সব অন্যরকম রান্না গুলো শিখে নিব। আজ এখানে শেষ করছি। আবার অন্য কোনদিন অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
    ❤️‍🩹আল্লাহ হাফেজ❤️‍🩹।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ধরণরেসিপি🥙।
ক্যামেরা.মডেলnote9
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Sort:  
 2 years ago 

আহা আহা। আপনি তো শীত পড়ার আগেই পিঠে খাইয়ে দিলেন। এ আমার ভীষণ পছন্দের একটি খাবার। আপনার বানানো পিঠে গুলি দেখতে তো অসাধারণ হয়েছে। না জানি খেলে কত ভালো লাগবে। তবে এই মরশুমে প্রথম পিঠে আপনার পোস্টেই দেখতে পেলাম। যদিও এখনো গরমের জালায় উদ্ভ্রান্ত হচ্ছি।

ধন্যবাদ ভাইয়া। বাস্তবে খাওয়ানো গেলে আরো বেশি খুশি হতাম।

 2 years ago 

ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি যে পিঠা সবচেয়ে বেশি খাই সেটি হচ্ছে এই পুলি পিঠা।পুলি পিঠা খেতে আমি ভীষণ রকমের পছন্দ করি। ছোটবেলায় আমার দাদী আমার জন্য কিছুদিন পরপরই পুলি পিঠা তৈরি করে দিত।আর আমি মজা করে খেতাম।এখন আর আগের মত খাওয়া হয়না, মাঝেমধ্যে খাওয়া হয়।হঠাৎ করে আজকে আপনার তৈরি পুলি পিঠা দেখে খেতে খুব লোভ হচ্ছে।যাইহোক পুলি পিঠা তৈরীর পদ্ধতি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন আপনি। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

পুলি পিঠে সুস্বাদু রেসিপি দেখতে পেলাম। এই রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে।

আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

পুলি পিঠা আমার খুব পছন্দের একটি পিঠা। কিন্তু আপনার পুলি পিঠা তৈরির পদ্ধতি ভিন্ন ধরনের। ভাজা চালের গুঁড়া দিয়ে কখনও খাওয়া হয়নি। পুলি পিঠা অনেক ভাবেই তৈরি করা যায়। যেভাবেই তৈরি করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার পুলি পিঠা দেখে খুব খেতে ইচ্ছে করছে। শীতের সকালে বসে গরম গরম পুলি পিঠা খেতে দারুণ লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

জি আপু, এই পুলি পিঠার ধরন যেমন আলাদা স্বাদ তেমনি অন্যরকম।

 2 years ago 

পুলি পিঠা আসলেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা। শীতের সময় এই ধরনের পিঠাগুলো অনেক বেশি তৈরি করা হয় গ্রাম অঞ্চলে। আসলে দেখতে দেখতে শীতকাল একেবারে চলে এসেছে। আর এই সময়টাতে গরম গরম পুলি পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর তৈরি করা পুলি পিঠা দেখেই আমার লোভ লেগে গেল অনেক বেশি।

অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

নানী দাদিরা সত্যি নাতি নাতনিদের সব আবদার মেটায় কখনো না করে না।আপনি চমৎকার সুন্দর করে ঐতিহ্যবাহী পুলিপিঠা রেসিপি করেছেন এবং রেসিপি তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

এখন পুলি পিঠা শহরের মানুষেরা ও খেতে পছন্দ করে। তবে, এক সময় পুলি পিঠা গ্ৰামের মানুষের একটি শখের পিঠা ছিল। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে গ্রামবাংলার ঐতিহ্যবাহি পুলি পিঠা রেসিপি তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা এতো সুন্দর একটি পিঠা রেসিপি দেখে বেশ ভালো লাগলো। আপনি বেশ দারুন ভাবে পিঠা তৈরির রেসিপি টি সম্পন্ন করেছেন।আর পিঠে গুলো দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এই সব পিঠা গুলো শীতে বানানো হয়ে থাকে। আমি এই পিঠা পছন্দ করি। অনেক সুন্দর পোস্ট করেছেন

জ্বী ভাইয়া ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38