You are viewing a single comment's thread from:

RE: বিচি কলা এবং রুই মাছের সুস্বাদু তরকারি

in আমার বাংলা ব্লগ4 years ago
দাদা বিচি কলা পাকা খেতে বেশ মজার তবে বিচিগুলো বেশ ঝামেলা করে।
ছোট বেলায় আমাদের বাড়ির পিছনে এই বিচি কলার গাছ ছিলো অনেকগুলো। কলাগুলো বড় হলে পেরে রাখতাম। যখন পাকতো তখন খেতাম বেশ মজা করে। পরে বুঝতাম ঠ্যালা কি। এর গাছ গুলা আমরা ইচ্ছে করেই লাগাতাম বাড়ির পিছনে যাতে বন্যা মৌসুমে এর গাছ দিয়ে ভেলা বানানো যায়। কারণ বন্যার পানিতে আমাদের চলাচল করতে অসুবিধা হতো।
তবে এই কলার যে তরকারি হয় জানা ছিলো না। আপনার আজকের রেসিপি পোস্ট দেখে ভালো লাগলো। রুই মাছের সাথে এর তরকারি বেশ সুস্বাদু লাগছে দেখতে। খেয়েও বোধ করি মজা পেয়েছেন।
ধন্যবাদ দাদা এমন আনকমন রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64115.74
ETH 1677.03
USDT 1.00
SBD 0.42