You are viewing a single comment's thread from:

RE: দিনবদলের গল্প। ১০% সাই-ফক্স।

in আমার বাংলা ব্লগ4 years ago

গল্পটি পড়তে পড়তে কোন সময় যে গল্পের ভেতরে ঢুকে গিয়েছিলাম বুঝতেই পারি নি। যতই পড়ছিলাম ততই আগ্রহ জন্মাচ্ছিলো সবুজ কে ঘিরে। কত পরিশ্রম আর সহ্য শক্তি থাকলে একজন মানুষ সব কিছুর সাথে পাল্লা দিয়ে সব কিছু সামলে সামনে এগিয়ে যেতে পারে তা গল্পে খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কাংখিত ফল পাওয়া শুধু ভাগ্যের উপর না বরং পরিশ্রম ও দৃঢ়তার সংমিশ্রণ। শেষের অংশে এসে সবুজের মতো আমারো চোখ ভিজে যাচ্ছিলো। সত্যই মানুষ পারে। তার জন্য অক্লান্ত পরিশ্রম আর ধৈর্য্য থাকাটা খুব বেশি দরকার।

Sort:  

একটু খেয়াল করলেই এ ধরনের চরিত্র আশেপাশে দেখতে পাবেন ।
তবে তাদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা খুবই কম ।

 4 years ago (edited)

জ্বি ভাই। আশে পাশে আমাদের অনেক মানুষ আছে যারা সবুজের মতোই। কেউ কেউ মাথা উচু করে দাঁড়ায় আবার কেউ কেউ ঝরে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36