You are viewing a single comment's thread from:

RE: শৈশব যেখানে এক নির্মম পরিহাস।২২ শে সেপ্টেম্বর,২০২১।।

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

জীবনের এই সমস্ত ঘটনা দেখে ও শুনে যেনো মন টা কেঁদে ওঠে। তোমার লেখনীতে সবসময় কঠিন বাস্তব চিত্র তুলে ধরো। আজ খুবই দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষ ।যারা প্রতিনিয়ত জীবন সংগ্রাম করছে দুমুঠো ভাতের জন্য। ওরা যেনো সেই অনাদিকাল কাল থেকে কায়িক পরিশ্রমে বিশ্বাস করে। নিজেরাই কাজ করছে সাথে ছোট ছোট বাচ্চারা ।একদম যথার্থ বলেছো যেখানে বাচ্চারা বই খাতা নিয়ে ইস্কুলে যাবে পড়াশুনা করবে সেখানে তারা কাজ করছে। তারা যে অবুঝ তারা বাবা মায়ের সাথে কাজ করছে। এই শিশু শ্রম সত্যিই খুবই শোচনীয়। যারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য শিশু শ্রম করাচ্ছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত। সাথে সাথে এই সকল গরিব পরিবারের পাশে সরকার ততা সমাজ সেবক দের এগিয়ে আসা উচিত ।যাতে শিশু শ্রম বন্ধ হয়ে শিশু রা শিক্ষার আলো দেখতে পারে। খুব ভালো লাগলো তুমি চকলেট দিয়েছিলে ওদের। ওরা ভীষণ খুশি হয়েছিলো । আরো কিছু দেয়ার ইচ্ছা প্রকাশ ও করেছো। তুমি বড় মনের মানুষ। সমাজের স্বার্থ নেসি মানুষদের তাদের স্বার্থ পরথা কমানো উচিত। শিশু শ্রম বন্ধ হওয়া উচিত। কিন্তু সরকারের ও কোনো উদ্যোগ নেই। আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত। একটা কঠিন বাস্তিবিক চিত্র তুলে ধরার জন্য অনেক শুভেচ্ছা নিও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64098.49
ETH 1860.18
USDT 1.00
SBD 0.39