You are viewing a single comment's thread from:

RE: শ্রী কৃষ্ণের ছোটবেলার দৃশ্য অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ4 years ago
শ্রী কৃষ্ণের ছোট বেলার ছবিটি অনেক সুন্দর হয়েছে। আসলে দাদা আপনার আর্ট দেখার অপেক্ষায় ছিলাম। সারা দিন বাইরে ছিলাম এসেই আপনার আর্ট দেখে মনটা ভরে গেলো। প্রতি বৃহস্পতিবার আপনার আর্ট দেখে খুবই ভালো লাগে। সবাই আগ্রহে থাকে আপনার আর্টের।
আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে শ্রী কৃষ্ণের আর্ট করেছেন। আর রং করার পর আরো আকর্ষনীয় লাগছে। বিশেষ করে ড্রেসের কালার খুব সুন্দর লাগছে। আমার একটা প্রশ্ন জাগে মনে, সেইটা হচ্ছে, শ্রী কৃষ্ণের গায়ের রং নীল হয় কেন? এটার কোনো বিশেষ কারণ আছে দাদা? তবে যাইহোক, আমার কাছে আজকের আর্ট অসাধারণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা। ভালোবাসা অবিরাম। 💕💕

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38