You are viewing a single comment's thread from:

RE: লাউয়ের সাথে টেংরা মাছের দারুন মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

তেমনি এই লাউ কিন্তু আবার কাঁচা সবজি মাখা হিসেবে খাওয়া যায়।

আজকে সেই মাখা কাকুর আরো একটা ভিডিও দেখছি ঘাস মাখা তৈরি করেছে। লাউ মাখা, পটল মাখা না হয় মানলাম তাই বলে ঘাস মাখা। হাহাহাহ। আসলে আপনি ঠিকই বলছেন সব কিছুই মসলার যাদু। তাই সব কিছুই মজা লাগে। আমার তো মনে হচ্ছে ইন্ডিয়া গিয়ে সেই লোকের কাছ থেকে সব মাখা খেয়ে আসি।
মূল কথায় আসি, আপনি লাউ দিয়ে টেংরা মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার আজকের রেসিপি দারুণ হইছে। সত্যি বলতে লাউ আমার অনেক প্রিয় একটি সবজি। লাউ মোটামুটি সারা বছরই বাজারে পাওয়া যায়। তবে দাদা, লাউ এর সাথে আমি কখনো আলু মিক্সড করা কোনো রেসিপি খাই নাই। আপনার রেসিপির মাধ্যমে প্রথম দেখা হলো। যাইহোক রেসিপির পরিবেশন করা ছবি দেখেই লোভ লেগে গেলো। মনে হচ্ছে একটু খেয়ে দেখি। খুবই আকর্ষনীয় হয়েছে দাদা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, লাউয়ের সাথে টেংরা মাছের দারুন মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার পরবর্তী আকর্ষনের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60738.44
ETH 1602.69
USDT 1.00
SBD 0.42