You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ : সুন্দরবনের বিদ্যাসাগর- বন্ধু হলাম এবং ত্রাণ না পরিত্রান ( পর্ব ৫ম এবং ৬ষ্ঠ )

in আমার বাংলা ব্লগ4 years ago
সুন্দরবনের বিদ্যাসাগর সত্যি একটা শিক্ষামূলক ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশেষ করে কোনো কাজে নিজের মনোবল ও আত্মবিশ্বাস থাকলে সে কাজে সফল হওয়া যায়। এই গল্পে ঋদ্ধি তা প্রমাণ করেছে। সে চাকরি হারনোর পরও একমাত্র গ্রামের বিধুবাদের উন্নয়ন ও শয়তানদের হাত থেকে তাদের রক্ষা করার জন্য কাজ করে গেছেন।
বিশেষ করে হাজিজ নামে লোকটাকে আমার প্রথম থেকেই ভালো মনে হয়েছে। তারা দুইজনই অনেক বড় দায়িত্ব পালন করেছে বিধুবাদের রক্ষা করতে। শেষ পর্যন্ত ঋদ্ধি তার কাজে সফল হয়েছে জেনে অনেক ভালো লাগছে। ওয়েব সিরিজের প্রতিটি পার্টই খুব সাজানো গুছানো ছিলো। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি ৯.৫ রেটিং দিয়েছেন, আমিও এমনই রেটিং দিতাম।
দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ ওয়েব সিরিজটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর ওয়েব সিরিজ আমাদের উপহার দিবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। 💞❣️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62143.12
ETH 1744.45
USDT 1.00
SBD 0.38