You are viewing a single comment's thread from:

RE: কর্ন পপি ( Corn poppy ) ফুলের আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ4 years ago

এই ফুলের উদ্ভিদটি একটি বার্ষিক উদ্ভিদ আর তার সাথে ভেষজ হিসেবেও চিহ্নিত করা হয় উদ্ভিদটিকে।

আসলে আমাদের চারপাশে এমন অনেক উদ্ভিদ আছে যে গুলোতে অনেক গুনাগুন থাকলেও আমাদের অজানা। আজকের ফুলের ফটোগ্রাফি দেখে ও তথ্যগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আমার কাছে কর্ণ রোজ নামটা বেশি ভালো লাগছে৷ কর্ণ রোজের লাল প্রজাতি টি আমি দেখেছিলাম আমাদের এলাকার পার্কে। এই ফুলগুলোতে যখন বাতাস লাগে একদম হেলে পড়ে। আমার কাছে সব গুলো কালার অনেক ভালো লেগেছে।
এই ফুলগুলো বাড়ির আঙিনায় লাগালে অনেক সুন্দর লাগবে। কিছু দিন পর গ্রামের বাড়ি যাবো। এই ফুলগুলো যদি খুঁজে পাই আমার বাগানে লাগাবো। আমি ফুল অনেক ভালোবাসি। কোনো ফুলের জাত সুন্দর লাগলে আমার বাগানে সেগুলো রূপন করি। আমার বাগানে ভেষজ জাতীয় ফুল গাছের সংখ্যাই বেশি। গাঁদা ফুল ও এক প্রকার ভেষসগুন সম্পন্ন ফুলগাছ।
দাদা, আপনি কৃষ্ণ সায়ার পার্কের যে ফুলের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন দেখে আমার খুব ভালো লাগছে। আকর্ষনীয় ফটোগ্রাফির সাথে সাথে অসাধারণ কিছু তথ্য দিয়েছেন। অনেক কিছু জানতে পারলাম কর্ণ রোজ ফুল সম্পর্কে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা এই অসাধারণ ফুলের ফটোগ্রাফি ও তথ্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64427.05
ETH 1878.54
USDT 1.00
SBD 0.36