You are viewing a single comment's thread from:

RE: রাজ হাঁসের মাংসের ঝোল ঝোল রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
আমি রাজ হাঁসের মাংস খেয়েছি অনেকবার। আমার কাকার রাজ হাঁসের খামার আছে সেই সুবাদে খাওয়া হইছে। সত্যি বলতে রাজ হাঁসের মাংস পাতি হাঁসের চেয়ে অনেকটাই আলাদা। আর খেতে অসাধারণ। এই হাঁসগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। কিছু চীনা রাজহাঁস আছে যারা মানুষকে আক্রমণ করে। আমার কাকার খামারে দুই প্রকার রাজহাঁস ছিলো।
দাদা, আপনার রাসহাঁসের রেসিপি দেখে প্রথমেই অনেক খুশি হয়েছি। কারন রাজহাঁসের মাংস অনেক মজা লাগে আমার কাছে। আপনি আলু পেঁয়াজ দিয়ে রাজহাঁসের ঝোল রেসিপি তৈরি করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। তবে মাংস ম্যারিনেট করে রাখা ভালো এতে মাংসের স্বাদ আরো বৃদ্ধি পায়। আমি মুরগির মাংস থেকে শুরু করে সব মাংস ১০-১৫ ম্যারিনেট করে রাখি। তবে যাইহোক, দাদা রেসিপি দেখে সত্যি লোভে পড়ে গেছি। এখন যদিও কাকার খামার নেই তবে আপনার রেসিপি দেখে এখন মনে হচ্ছে বাজার থেকে রাজহাঁস কিনেই রেসিপিটা করতে হবে।
দাদা, অনেক অনেক ধন্যবাদ রাজহাঁসের রেসিপি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। আপনার রেসিপি মানেই নতুনত্ব। আজকের রেসিপিটিও অনেক ইউনিক ছিলো। আমার কাছে অসাধারণ লেগেছে। দাদা, সামনে আরো এমন রেসিপি চাই। 💞💞

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63490.15
ETH 1890.47
USDT 1.00
SBD 0.37