You are viewing a single comment's thread from:

RE: বড়ো কাঁকড়ার সাথে মিষ্টি কুমড়োর ঘন্ট রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
কাঁকড়া খাওয়ার অনেক ইচ্ছে ছিলো। সেই ইচ্ছে পূরণ ও করেছি। কাঁকড়া খাওয়ার মাঝে একটা আলাদা মজা আছে। কাঁকড়াতে কামুড় দিতেই একটা আলাদা স্বাদের ফিল পাওয়া যায়। আমি প্রথম কাকড়া খেয়েছিলাম আমাদের একলার মেলাতে। আমি আনকমন খাবার খেতে বেশি পছন্দ করি।
দাদা আপনি মিষ্টি কুমড়ো দিয়ে কাঁকড়ার ঘন্ট তৈরি করেছেন। আসলে আমি সবজি দিয়ে কাঁকড়া খাই নাই তবে দাদা আপনার ঘণ্ট তৈরির রেসিপি দেখে মনে হচ্ছে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে হবে। কাঁকড়ার পাগুলো বেশি মুচমুচে হয়। আপনার রেসিপির পরিবেশন করা ছবি দেখে যে কারো পছন্দ হবে আপনার রেসিপিটি।
দাদা আপনকে অসংখ্য ধন্যবাদ আপনার এই অসাধারণ কাঁকড়ার রেসিপি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। আসলে আপনার রেসিপি সব সময় ইউনিক থাকে। তাই বেশি ভালো লাগে। ভালো থাকবেন দাদা। 💕💕

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63490.15
ETH 1890.47
USDT 1.00
SBD 0.37