You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: ঝিন্দের বন্দী

in আমার বাংলা ব্লগ4 years ago
উত্তম কুমারের মুভি এর আগে দেখেছি তবে সত্যি বলতে সেইটা আপনার পূর্বের মুভি রিভিউ দেখে। অসাধারণ এক অভিনেতা উত্তম কুমার। তবে যাই হোক আগের দিনের মুভির মাঝে আলাদা রকমের একটা ফিল পাওয়া যায়। সামাজিক মুভিগুলো পরিবার নিয়ে বসে একসাথে দেখা যায়। যা এ যুগের কিছু মুভি এক সাথে দেখার যোগ্য না। আর আগের দিনের মুভির রোমাঞ্চকর মুহুর্তগুলো সামাজিক ছিলো। তবে এখনকার কিছু কিছু মুভিতে রোমান্সের নামে নোংরামিতে ভরা থাকে।
যাইহোক, আজকের মুভি রিভিউ পড়ে খুবিই ভালো লাগলো। বিশেষ করে যখন ছোট ছিলাম তখন ডাবল রোল দেখে অনেক অবাক হতাম। চিন্তা করতাম এটা কি ভাবে করে একই রকম দুই মানুষ। আসলে তখন ছোট ছিলাম। মুভির কাহিটা আমার ভালো লেগেছে হয়তো মুভিটি যখন দেখবো আরো মজা পাবো।
দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর আবার উত্তম কুমারের মুভি রিভিউ করার জন্য। আর দাদা, আমার কাছেও মুভিত শেষের দিকটা বেশি ইন্টারেস্টিং লেগেছে। ভালোবাসা অবিরাম দাদা 💕💕

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59286.20
ETH 1583.08
USDT 1.00
SBD 0.37