You are viewing a single comment's thread from:

RE: নারিকেল দিয়ে কচি কুমড়োর ঘন্ট রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
দাদা, প্রথমেই বলবো চাল কুমড়োর বড়ি আজই প্রথম দেখলাম। সাথে নারিকেল দিয়ে কচি কুমড়োর ঘন্ট রেসিপি আমি আগে দেখিনি। এটা খুবই ইউনিক একটি রেসিপি। বিশেষ করে কচি কুমড়ো আমার নিজেরও অনেক প্রিয় একটি রেসিপি। আমি কখনো কোনো ঝাল রেসিপি তে নারিকেল ব্যবহার করি নাই। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে এটা অনেক মজার হয়। আসলে নতুন রেসিপি দেখতে অনেক ভালো লাগে। একই খাবার বার বার খেতে ভালো লাগে না। নতুন কোনো কিছু হলে মুখের রুচি ঠিক থাকে।
এই কুমড়োর রেসিপিতে অল্প আলু দেওয়াতে রেসিপিটি আরো বেশী ভালো হয়েছে। আলু সব কিছুর মধ্যেই একটা নাশা নাশা ভাব নিয়ে আসে। তবে যাই হোক বাজারে আমি চাল কুমড়োর বড়ি খুঁজে দেখবো যদি খুঁজে পাই তাহলে এই রেসিপি করার চেষ্টা করবো। নতুন কোনো রেসিপি দেখলেই আমার সেটি করে খেতে ইচ্ছে করে৷ আশা করি এটিও খেয়ে দেখবো।
দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটি আমার কাছে ১০০% ইউনিক লেগেছে। আপনি সব সময় আমাদের সুন্দর সুন্দর রান্নার ধারণা দেন। এই জন্যই আপনার পোস্টের অপেক্ষায় থাকি। ভালোবাসা অবিরাম দাদা। ❣️❣️❣️✌️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64026.39
ETH 1858.12
USDT 1.00
SBD 0.39