You are viewing a single comment's thread from:

RE: অন্তিম দিনে কলকাতার আন্তর্জাতিক বই মেলায় ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

এক এক জন কথা দিয়ে এসে যে ধাক্কা মেরে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর হাঁটাই যাচ্ছে না এতো ভিড়ের মধ্যে, পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে যেন হাঁটার সময়।

আপনার পোস্ট পড়লাম আর নিজের চোখে বই মেলার দৃশ্যগুলো কল্পনা করলাম। আসলে যেকোনো বড় অনুষ্ঠানের লাস্টের দিন অনেক ভিড় হয়। তবে আপনার লেখা পড়ে যা বুঝলাম আজকে একটু ওভারলোড হয়ে গেছিলো। আপনি এর আগে ৭ নাম্বার গেইট দিয়ে বের হইছেন তবে ভিড়ের জন্য ৩ নাম্বার গেইট সিলেক্ট করলেন তাও একই অবস্থা। তবে দাদা, এই সব ভিড়ের সময় পকেট মার কিন্তু সক্রিয় থাকে। তবে আপনার এসবের কোনো সমস্যা হয় নাই ভাগ্য ভালো।
বই মেলার ফটোগ্রাফিগুলো অনেক ভালো লাগলো। হয়তো যাওয়া হবে না এই বই মেলায় তবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে বিনোদিত হলাম দৃশ্যগুলো দেখে। ফটোগ্রাফি তে দেখলাম অনেকেই সেল্ফি তুলায় ব্যস্ত। আসলে কিছু মানুষ বই মেলায় একটু ঘুরা ঘুরি আর কিছু সেলফি তুলার জন্য যায়। সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনি ক্যামেরা বন্দি করেছেন।
দাদা, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ বই মেলার অন্তিম দিনের অভিজ্ঞতা আমাদের সাথে সুন্দর ভাবে শেয়ার করার জন্য। আপনার পোস্ট পড়তে অনেক ভালো লাগে। আপনি অনেক সাজিয়ে গুছিয়ে বিষয়গুলো উপস্থাপন করেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য প্রিয় দাদা। ❣️❣️❣️✌️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38