You are viewing a single comment's thread from:

RE: বেগুনের সাথে শোল মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
শোল মাছ এমন একটা মাছ দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। বিশেষ করে আমাদের এইখানের বাজারে অনেক বড় বড় শোল মাছ পাওয়া যায়। শোল মাছ আমার পছন্দের মাছের মধ্যে একটি। আলু বেগুন দিয়ে শোল মাছের রেসিপি পুরো জমে যায়। বিশেষ করে বেগুনের জন্য তরকারি নাশা নাশা একটা ভাব হয়, যা তরকারির স্বাদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপনি শোল মাছের সাথে বেগুন পছন্দ করেন এই বিষয়টা অনেক ভালো লাগলো। আমি নিজেও বেগুন অনেক পছন্দ করি। বাংলাদেশে বেগুনের দাম বেড়ে ৭০ টাকা হইছে। যাইহোক, আপনি প্রথমে আলু বেগুন ভেজে নিয়েছেন যা তরকারির স্বাদ বৃদ্ধিতে ভালো কাজে আসে। আমিও তরকারি তেলে ভেজে রান্না করার ট্রাই করি যখন কোনো স্পেশাল কিছু রান্না করি।
দাদা, আপনি প্রতিনিয়ত আমাদের সুন্দর সুন্দর রেসিপি উপহার দিয়ে যাচ্ছেন। আপনার প্রতিটি রেসিপি থেকে নতুন নতুন বিষয় সম্পর্কে ধারণা পাচ্ছি। আর আমার সব চেয়ে ভালো লাগে আপনার উপস্থাপনা। আপনি খুব সুন্দর ভাবে a-z বর্ণনার মাধ্যমে রেসিপি তৈরি করেন। দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। ❣️❣️❣️🤟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65100.86
ETH 1894.38
USDT 1.00
SBD 0.38