You are viewing a single comment's thread from:

RE: মেটে আলুর সাথে ভাঙ্গাল মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
ভাঙ্গাল মাছের রেসিপি এর আগে একবার দেখেছিলাম মনে আছে। আমাদের এলাকায় এই ভাঙ্গাল মাছকে ভোটা মাছ বলে। আমি আপনার রেসিপির মাছের ছবি জুম করে মাছ চিনতে পারছি। যাইহোক, আপনি মেটে আলু দিয়ে ভাঙ্গাল মাছের রেসিপি করেছেন যা অত্যান্ত সুস্বাদু একটি রেসিপি। আমি মেটে আলু অনেক পছন্দ করি৷ এর আগে আমি মেটে আলু দিয়ে পাঙ্গাস মাছ খেয়েছি। মেটে আলু দিয়ে যেকোনো মাছ রান্না করলে তরকারিতে থকথকে ঝোল হয়। এটা অনেক মজা লাগে।
বিশেষ করে মাছের রেসিপিতে রসুন আমার অনেক ভালো লাগে। তরকারির ঝোলের স্বাদ বৃদ্ধি করে এই রসুন বাটা। আপনি অনেক যত্নসহকারে পরিপাটিভাবে রেসিপি তৈরি করেন এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের ভাঙ্গাল মাছের ফাইনাল আউটপুট দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। রেসিপির কালারটা অসম্ভব ভালো লেগেছে। দেখেই খাইতে মন চাচ্ছে। সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল। দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার অসাধারণ রেসিপি তৈরির কৌশল শেয়ার করার জন্য। ভালোবাসা অবিরাম। ❣️❣️🖐️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38