You are viewing a single comment's thread from:

RE: বাপ্পি লাহিড়ীর চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ4 years ago

এমন জীবন করিবে গঠন🎚️ মরণে হাসিবে তুমি🎚️কাঁদিবে এ ভূবন!

বাপ্পি লাহেডী আমার অনেক পছন্দের একজন গায়ক। তার অনেক গান আমার ভালো লাগে। আসলে কিছু কিছু মানুষ থাকে যাদের সৃষ্টিকর্তা অনেক গুন দিয়েছেন। তাদের মধ্যে বাপ্পি লাহেডী অন্যতম। তিনি একাধারে সুরকার, গীতিকার, সংগীত পরিচালক। ভারতীয় উপমহাদেশে প্রথম সারির গায়কদের মধ্যে বাপ্পি লাহেডীর নাম আছে। তার চলে যাওয়াতে অনেক ভক্ত চোখের জল ফেলেছে। আসলে এরাই প্রকৃত গায়ক। দুই দিন ইউটিউব এ কিছু আপলোড দিয়ে নিজেকে শিল্পী বললেই শিল্পী হওয়া যায় না। এটা অনেক সাধনার কাজ।
আপনি খুব সুন্দর ভাবে বাপ্পী লাহেডীর ছবি এঁকেছেন। হাসি মুখে বাপ্পি লাহেডীর ছবি অনেক সুন্দর লাগছে। বিশেষ করে আপনি রং করার পর চিত্রটি আরো জীবন্ত হয়ে উঠেছে। আপনাকে একান্ত ভাবে আমি ধন্যবাদ দিতে চাই আপনি আমার প্রিয় একজন মানুষের চিত্রাঙ্কন করেছেন। প্রার্থনা করি বাপ্পি লাহেডীর জন্য তিনি যেন স্বর্গবাসী হয়। আর দাদা, আপনার জন্য শুভকামনা রইলো। ❣️❣️❣️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39