You are viewing a single comment's thread from:

RE: মজাদার ডিমের তরকারির রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
আলু দিয়ে ডিম রান্না এটা অনেক মজার একটি রেসিপি। বিশেষ করে আমার মতো সিঙ্গেল মানুষের জন্য এটা খুবই কার্যকরী রেসিপি। ডিম ভাজি, ডিম ভর্তা আমার নিজেরও অনেক পছন্দের। আসলে ডিম হলে মোটামুটি খাবারের একটা সিস্টেম হয়ে যায়। আমি তো সপ্তাহে একদিন হলেও ডিমের তরকারি দিয়ে ভাত খাই। আগে তেমন ডিম খেতে পারতাম না তবে ঢাকা এসে অভ্যাস হয়ে গেছে এখন আর প্রোবলেম হয় না বরণ ভালো লাগে ডিম রান্না হলে।
আলুগুলো মেজে নিলে অনেক মজা হয়। আলুর যে একটা হালকা কাঁচা গন্ধ সেইটা থাকে না ভেজে নেওয়ার পর। আর আপনি রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করেছেন এটা খুবই কার্যকরী রান্নার স্বাদ বাড়াতে। সরিষার তেলের তৈরি রেসিপির আলাদা একটা মজা আছে। সত্যি বলতে গতকাল রাতে ডিম দিয়ে ভাত খেয়েছি। কিন্তু আলু দিয়ে রান্না না মিষ্টি কুমড়ো দিয়ে। ভালোই লাগে মিষ্টি কুমড়ো দিয়ে। তবে হইতো কেউ কেউ মিষ্টি কুমড়ো দিয়ে খায় না। তবে আলু দিয়ে সবাই খায়। দাদা আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ ডিমের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। 🤚

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39