You are viewing a single comment's thread from:

RE: সামুদ্রিক মাছের মজাদার রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
দাদা, সাইটিং মাছ যদিও কখনো খাওয়া হয়। সত্যি বলতে এই মাছের নাম জীবণে প্রথম শুনলাম। নামট অনেক ইউনিক। আমাদের দেখে একটা মাছ আছে আমাদের গ্রামের ভাষায় বলে ফইলা মাছ। সেই মাছের সাথে কিছুটা মিল আছে। আর দাদা আপনি একটা কথা ১০০℅ ঠিক বলেছেন, যেকোনো মাছে বেগুন দিলে স্বাদ অনেক বেড়ে যায়। সমুদ্রের মাছে আমার কাছের ভাজা খাওয়ার চেয়ে তরকারিতে বেশি মজা লাগে। সত্যি বলতে এই মাছগুলো থেকে কিছুটা তেল ছাড়ে যা রান্না করার পর আলাদা একটা স্বাদের সৃষ্টি করে।
আমি সামদ্রিক মাছ অনেক পছন্দ করি। আসলে মিঠা পানির মাছের চেয়ে অনেক বেশি ভালো লাগে সামুদ্রিক মাছ। আমার বাসা থেকে বুড়িগঙ্গা নদী কাছেই তাই আমাদের বাজারে প্রতিদিনই অনেক রকমের সামুদ্রিক। মাছ পাওয়া যায়। মোটামোটা ভালোই খাওয়া হয় সামুদ্রিক মাছ। তবে এই সাইটিং মাছটি খাওয়া হয় নাই। তবে যদি বাজারে এই মাছ পাই তাহলে অবশ্যই আপনার রেসিপির মতো করে রান্না করার চেষ্টা করবো। আমার কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লাগছে। দাদা, ভালো থাকবেন, আশায় রইলাম পরবর্তী আকর্ষনের। 🤚

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 61841.06
ETH 1754.65
USDT 1.00
SBD 0.38