You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ২৭

in আমার বাংলা ব্লগ3 years ago

সদ্য গ্রাম থেকে আসা এক ভিক্ষুক পহেলা বৈশাখের দিন ভিক্ষা করতে করতে রমনা বটমূলে উপস্থিত হয়। শহরে প্রথমবার আসায় তার নববর্ষের ঐতিহ্য সম্পর্কে কোন ধারণা ছিল না। সেখানের পান্তা চত্বরে গিয়ে তো তার চক্ষু চড়কগাছ! সে দেখে সকলে গণহারে পান্তা খাচ্ছে। এই দৃশ্য দেখে সে ভাবতে লাগল, “আমি শহরে এলাম আচ্ছামতো ভিক্ষা করতে আর শহরে কিনা আকাল পড়ল!” তো সেখানের এক ভদ্রলোকের সাথে তার কথোপকথন:

ভিক্ষুক: (কৌতূহলে) স্যার, আপনেরা সব্বাই পান্তা খাইতাছেন কেন? শহরে আকাল লাগল নাকি!

ভদ্রলোক: (ক্রুদ্ধ হয়ে) এখানের কেউ ফকির হয়নি। আমরা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য ভুলে যাইনি, তাই...

ভিক্ষুক: (খুশি হয়ে) বুচ্ছি স্যার, আপনেরা বড়লোক হইলেও আপনেগো বাপ-দাদারা আমগোর মতো ফকিন্নি আছিল! আপনেরা তাগোর লাইগ্যা ট্যাকা কামাই করতে পারলে, আমগোরেও তো দুইডা পইসা দিতে পারেন!!!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61916.70
ETH 1737.12
USDT 1.00
SBD 0.39