You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪১

in আমার বাংলা ব্লগ3 years ago

তুমি যেদিন আসবে ফিরে
যাবো সেই নদীটির তীরে
যেথা হেঁটেছিলাম মোরা
দুজনা হাতে হাত রেখে।।

ভেজাব পা আবার সেই নদীজলে,
বসব দুজনে সেই বট গাছ তলে,
মনে জমানো কথার বাধ দেব খুলে
সবুজ ঘাসের গালিচায় শুয়ে
রাখব মাথা তোমার কোলে।

অপেক্ষায় আছি প্রিয় তোমার ফেরার
দুচোখ ভরে তোমায় আবার দেখার,
জলদি ফিরে আসো হে প্রিয়া
আকুল এ মন তোমার অপেক্ষায় বসে আছে।

Sort:  
 3 years ago 

শীতকালে নদীর জল খুবই ঠান্ডা। পা ভেজালে ঠান্ডা লেগে যাবে। সেই ভয়ে তো প্রিয় মানুষটি আর দেখাই করতে আসবেনা। যদি আবার জলে ভিজতে হয়। 🤭

 3 years ago 

হাহাহা ভাল বলেছেন আপু।

 3 years ago 

সবাই দেখছি কবিতার প্রেমে পড়ে কবি হয়ে গিয়েছে। অনেক চমৎকার ছিল ভাই ধন্যবাদ।

এই কবিতা কোনো মেয়ে পড়লে আপনার প্রেমে পড়ে যাবে।🤭

 3 years ago 

কই দাদা এখনো তো পড়তেছে না।

 3 years ago 

বেশি অপেক্ষা না করে এইবার দৌড়ে যেতে হবে মনে হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63354.28
ETH 1882.19
USDT 1.00
SBD 0.37