You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর - ০৯

in আমার বাংলা ব্লগ4 years ago

না পাওয়ার যাতনাগুলো হোক না সব শক্তি,
উঠে দাঁড়ানোতে অপ্রাপ্তিরা হোক না সব প্রাপ্তি।
আমি বিচ্ছিন্ন হৃদয়ে দুমড়ে-মুচড়ে যাই,
তাও ক্ষণিকের ব্যথা ভুলে ঘুরে দাঁড়াই।
আমি আমার আমিকে শক্তিশালী রুপে রুপ বদলাই
ক্ষতবিক্ষত শরীর কিংবা হৃদয়ে জয় ছিনিয়ে,
আমি আজ জয়ের সে পতাকা উড়াই।

পরাজয় কে আমি কভু না ডরাই
ভুল থেকে শিক্ষা নিয়ে মনবল বাড়াই
আমি পরাজিত কিন্তু নই লজ্জিত
আমি যোদ্ধা আমি,নির্ভীক চিত্ত।
লড়ে যাব আমি বিজয়ের জন্য আজীবন,
যতদিন পাইনি বিজয় অথবা মরণ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64900.10
ETH 1881.53
USDT 1.00
SBD 0.39