You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর - ০৯

in আমার বাংলা ব্লগ4 years ago

না পাওয়ার যাতনাগুলো হোক না সব শক্তি,
উঠে দাঁড়ানোতে অপ্রাপ্তিরা হোক না সব প্রাপ্তি।
আমি বিচ্ছিন্ন হৃদয়ে দুমড়ে-মুচড়ে যাই,
তাও ক্ষণিকের ব্যথা ভুলে ঘুরে দাঁড়াই।
আমি আমার আমিকে শক্তিশালী রুপে রুপ বদলাই
ক্ষতবিক্ষত শরীর কিংবা হৃদয়ে জয় ছিনিয়ে,
আমি আজ জয়ের সে পতাকা উড়াই।

তেতো স্বাদ আর অম্ল ক্ষারের বিক্রিয়া যেখানে নিষ্ক্রিয়
সেখানে ঘুরে দাঁড়ানোই শ্রেয়
কি হয়েছে না হয়েছে
অতীত দেখার সময় কই
কি হবে আর কি থাকবে
সেটা ভাবতেই এগিয়ে চলতে হবে
বিজয় যেখানে লক্ষ্য
সেখানে পিছু হাঁটার অবকাশ কোথায় ।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38