ফুটবলের গণজোয়ার
আমি যখন শহরে থাকতাম, সেসময় ফুটবল নিয়ে খুব একটা শহরের যান্ত্রিক মানুষের ভিতরে মাতামাতি দেখতাম না। তবে আবার স্টেডিয়াম পাড়ায় গেলে বেশ ভালই চিৎকার চেঁচামেচি শোনা যেত ক্রিকেট নিয়ে।
ভিডিও লিংক
যদিও বাঙালির জনপ্রিয় খেলা ফুটবল, তবে কালের বিবর্তনে সব হারিয়ে যেতে বসেছে, এটা আসলে মানতে কষ্ট হলেও দিনশেষে এটাই প্রকৃত সত্য। ক্রিকেট নিয়ে এখন যত উন্মাদনা দেখি, তার সিকি ভাগ ফুটবল নিয়ে দেখা যায় না। তবে এত কিছুর পরেও, এই প্রান্তিক অঞ্চলে ফুটবলের বেশ ভালো জনপ্রিয়তা আছে।
যেখানে রাজধানীর বুকে ফুটবল খেলা হলে দর্শক খুঁজে পাওয়া যায় না, সেখানে যখন এই প্রান্তিক অঞ্চলে এলাকা ভিত্তিক খেলা হয় তাতেই যেন মাঠের কানায় কানায় ভরে যায় দর্শক। এ এক মনোমুগ্ধকর দৃশ্য, আজ বিকেলে তেমন একটা দৃশ্যের সম্মুখীন হলাম।
দীর্ঘ তিন দিন পর আজ গিয়েছিলাম বাজার সংলগ্ন স্কুল মাঠে, গিয়ে দেখি প্রচুর দর্শক। সব বয়সের লোকজন ফুটবল খেলা দেখতে এসেছে। সবার মাঝে বেশ ভালই উত্তেজনা কাজ করছিল, কেননা পাশাপাশি দুটো গ্রামের খেলা।
আমি নিজেও অনেকটা সময় ধরে ফুটবল খেলা দেখেছি, পুরস্কার ছিল খাসি আর রাজহাঁস। তরুণ ছেলেগুলো যেভাবে ফুটবল খেলছিল তা দেখে মনটা এমনিতেই ভরে গিয়েছিল। আমি জানি এই ছেলেগুলোর খেলা খুব একটা বেশিদূর গড়াবে না। কেননা সঠিক পৃষ্ঠপোষকতার অভাব। তাছাড়া ওই যে বললাম, ক্রিকেট নিয়ে যত মাতামাতি ততটা কিন্তু আর ফুটবল নিয়ে নেই।
তারপরেও মনে বড্ড ইচ্ছে জাগে, হয়তো একদিন এই গৎবাঁধা সিস্টেমে পরিবর্তন আসবে, ফুটবলটাও এগিয়ে যাবে ক্রিকেটের মত সমান তালে। তবে সেটা কবে নাগাদ হবে, তা বলা মুশকিল। সত্যি বলতে গেলে কি, ফুটবলের গণজোয়ার ওঠা শুধুমাত্র এখন সময়ের দাবি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
রাজধানীর বুকে ফুটবল খেলা দেখার দর্শক খুঁজে না পাওয়া গেলেও গ্রামাঞ্চলে অনুষ্ঠিত হওয়া ফুটবল টুর্নামেন্টে দর্শকের অনেক ভিড় দেখতে পাওয়া যায় ভাইয়া। আর সবাই এই ফুটবল খেলা দারুন ভাবে উপভোগ করে। ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।
একদম ঠিক বলেছেন আপু, গ্রাম মানেই ফুটবলের আলাদা একটা উত্তেজনা।
এটা ঠিক। তবে আমাদের দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ গুলোর কাছে ফুটবল খুবই পছন্দের খেলা। আমার কাছেও ফুটবল পছন্দের। ক্রিকেট থেকে অনেক এগিয়ে ফুটবল খেলাটা। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা বেশ পিছিয়ে গিয়েছে। আশাকরি এটা শেষ হবে। ফুটবলে ভালো কিছু করবে আমাদের বাংলাদেশ।
আমিও চাই ভাই, ফুটবল সমানতালে এগিয়ে যাক।
আসলেই আমাদের দেশে ফুটবল খেলার তুলনায়, ক্রিকেট খেলা অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। যদিও আমার কাছে ক্রিকেট খেলতে এবং ক্রিকেট খেলা দেখতে বেশি ভালো লাগে। তবুও আমি মন থেকে চাই যে ফুটবলও সমানতালে এগিয়ে যাক। যাইহোক মাঠে গিয়ে ফুটবল খেলা বেশ ভালোই উপভোগ করেছেন ভাই। এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য, মাঠে গিয়ে ফুটবল খেলা দেখার সময়টা বেশ ভালোই অতিবাহিত করেছিলাম ভাই।