জীবিকা

in আমার বাংলা ব্লগ2 years ago

গিন্নির সঙ্গে মাঝে মাঝে যখন বাজার করতে যাই, তখন প্রায়ই মাছ বাজারে গিয়ে কিছুটা হতবাক হয়ে যাই শাকিলের কাজকর্ম দেখে। কখনোই ওকে স্থির থাকতে দেখিনি, বাজারে যত মানুষ মাছ কেনে সবার মাছ ও কেটেকুটে পরিষ্কার করে দেয়।

কাজটা মোটেও সহজ না, বলতে গেলে প্রচুর সাবধানতার দরকার এই কাজে, একটু এদিক-সেদিক হলেই যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা যে একদম ঘটে না, তেমনটা কিন্তু না। দুর্ঘটনা যেন এই কাজে লেগেই থাকে।

flower-2110470_1280.jpg
source

20241020_152401.jpg

20241020_152435.jpg

বেঁচে থাকার জন্য যে মানুষ কত রকম কর্মে নিয়োজিত আছে, তা একটু ভালোভাবে ঘুরে ফিরে তাকালেই বোঝা যায়।

গিন্নিকে দেখেই হাসিমুখে ছেলেটা আমন্ত্রণ জানালো, বুঝলাম গিন্নি তার পূর্ব পরিচিত। এ যাত্রায় আমার সঙ্গেও তার হালকা আলাপচারিতা হয়ে গেল। আমার সঙ্গে যখন ও কথা বলছিল, সেই সময়েও ও মাছ কাটছিল। ধারালো বঁটির সাহায্যে ক্রমাগত ওর হাত চলছিল। দম ফেলানোর যেন কোন সুযোগ নেই।

আট বছরের অধিক সময় ধরে সে, এই কর্মের সঙ্গে যুক্ত। একটা আঙ্গুলের তো অর্ধেক নেই, কতবার যে হাত গুলোতে সেলাই পড়েছে সেটার হিসাব কখনো করে দেখে নি । তাছাড়া টুকটাক কাটাছেঁড়া তো আছেই। এইতো সব মিলিয়ে এভাবেই চলছে ওর দিনকাল।

বাড়িতে ছোট দুটো বাচ্চা-বউ , বয়স্ক বাবা-মা তাদের নিয়ে শাকিলের সংসার। কত দায়িত্ব তার কাঁধে ভাবা যায়, তাই হয়তো এই মাছ কাটার কাজ তেমন কিছুই না ওর কাছে।

কখন যে গল্পের ফাঁকে, আমাদের মাছগুলো কাটা ওর শেষ হয়ে গিয়েছিল, তা যেন বুঝতেই পারিনি। আবারো হাসিমুখে গিন্নি কে বলছিল, আপা আপনার মাছগুলো কাটা শেষ। এবার একটু পয়সা বাড়িয়ে দিয়েন, দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। গিন্নি এবার ব্যাগ থেকে একশো টাকার নোট বের করে হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে ছিল, আমি ইশারায় বললাম পুরোটাই দিয়ে দাও।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বেঁচে থাকার জন্য মানুষ আসলে কতোই না কাজ করে জীবিকা নির্বাহ করে। জীবন বাঁচাতে পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে কতোই না কঠিন কাজ মানুষ করে থাকে।তার একটি উদাহরণ হলো এই শাকিল ভাই।পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা আমরা সবাই জানি।তবে সব শ্রমই সহজ নয়।কিছু কিছু কাজ করতে সাবধানতা অবলম্বন করতে হয়। নয়তো বড় কোন বিপদ হয়ে যেতে পারে।

 2 years ago 

শাকিল ভাইয়ের জীবনটা আমাকে বড্ড বেশি ভাবিয়েছে আপু ।

 2 years ago 

উনারা খুবই এক্সপার্ট! শাকিল ভাই আট বছর ধরে মাছ কাটছে, উনি তাহলে অনেক অভিজ্ঞ। জীবিকার তাগিদেই এতোকিছু। তাড়াহুড়ো করে অনেক সময় হাত কেটে যায় এমনও দেখেছি। প্রশ্ন যখন সংসার চালানোর তখন সবকিছু ভুলে কাজটা প্রতিনিয়ত একপ্রকার রিস্ক নিয়েই করতে হয়।

 2 years ago 

প্রশ্ন যখন সংসার চালানোর তখন সবকিছু ভুলে কাজটা প্রতিনিয়ত একপ্রকার রিস্ক নিয়েই করতে হয়।

যথার্থ বলেছেন ভাই।

 2 years ago 

যারা বাজারে বসে মাছ কাটে,তারা বেশ দক্ষ। তবুও মাঝেমধ্যে হাত কেটে যায় এবং অনেকে খুব বাজেভাবে আহত হয়। আসলেই জীবন জীবিকার তাগিদে মানুষকে কতো ধরনের কাজ করতে হয় বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে। যাইহোক শাকিলের জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

জীবিকার জন্য কত রকম পন্থা যে মানুষ অবলম্বন করে, তা বলা মুশকিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64542.43
ETH 1914.32
USDT 1.00
SBD 0.39