নিরাময়ের ঐকতান

in আমার বাংলা ব্লগ2 years ago

বহুদিন পরে গতকাল সন্ধ্যায় লিমনের সঙ্গে দেখা, ব্যাপারটা মোটেও কাকতালীয় ছিল না, বলতে গেলে অনেকটা প্রতীক্ষার পরে হয়েছে । মাঝে তো শুধু মুঠোফোনেই টুকটাক কথোপকথন হয়েছিল।

দুজনের ভাব এক, তবে প্রকাশ করার মাধ্যম ভিন্ন। ও সুরের যন্ত্র যেমন বানায়-বাজায় তেমনটা আবার গলা ছেড়ে গায় আর আমি শুধু লিখেই যাই। তবে ওই যে বললাম ভাব কিছুটা এক, সেটা হয়তো চিন্তা ভাবনায়।

Screenshot_20250114_231427_Gallery.jpg

20250114_210428-01.jpeg

20250114_210442-01.jpeg

20250114_201157-01.jpeg

দুটো দিনের জন্য এলাকায় এসেছে, তাও ওকে স্থির অবস্থায় পাওয়া মুশকিল। বাদ্যযন্ত্র বানানোর প্রক্রিয়া যেমন ওর স্থানীয় কর্মশালায় চলমান আছে, তেমনটা আশেপাশের লোকজন কিংবা শুভাকাঙ্ক্ষীরা প্রতিনিয়তই ভিড় করছে।

গত দু'মাস একটানা ও শো করেছে বিভিন্ন টিভি চ্যানেলে, তাছাড়া বিভিন্ন পত্রিকাতেও বেশ কয়েকটা সাক্ষাৎকার দিতে হয়েছে ওকে। যেহেতু ওর বানানো বাদ্যযন্ত্রের উপর প্রদর্শনী ছিল, তাই এইসব নিয়েই ব্যস্ততা চলছিল।

এর মাঝে তো ওর একটা বই বের হয়েছে। harmony of healing নিরাময়ের ঐকতান। অনেকটা ম্যাগাজিন এর মত আবার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভরপুর। তাছাড়া সুর-সংগীত নিয়ে ওর এই জীবন-যাত্রার প্রতিচ্ছবি বইতে লিপিবদ্ধ ।

অনেকটা সময় বসে একত্রে আড্ডা দিলাম, ওর হাত থেকে বই নিলাম, বই তে আবার শুভেচ্ছা বার্তা লিখে দিলো, তারপর আবার দোতারা বাজালো আর আমি গলা ছেড়ে গান গাইলাম।

বহুদিন পরে যেন আধ্যাত্মিক প্রশান্তি পেলাম, বলতে গেলে ক্ষণিকের জন্য ভেতর থেকে হালকা হয়ে গিয়েছিলাম।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার লিমন বন্ধু বহুগুণের অধিকারী দেখছি।আপনার সুবাদে এমন একজন গুনী মানুষের কথা জানার সৌভাগ্য হলো আমাদের। তার লেখা বইটিও তো দেখি দারুন। আপনার এই সমস্ত আনন্দ ঘন অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এটা সত্য আপু, ও সৃজনশীল মানুষ।

 2 years ago 

মাঝে মাঝে এরকম সাক্ষাৎ গুলো হওয়াও দরকার। কেননা তাতে জীবনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভূত হয়। যাইহোক লিমনের এতটা ব্যস্ততার মাঝেও আপনাদের দুজনের চমৎকার,একটি চমৎকার সময় কেটেছে এটা জেনে ভালো লাগলো। সেই সাথে আপনার গান করার বিষয়টি শুনে আরো ভালো লাগলো। আশা করি আপনার সেই গানের ভিডিও রেকর্ড থাকলে খুব তাড়াতাড়ি পেয়ে যাব আমরা।

 2 years ago 

গান গেয়েছিলাম তবে রেকর্ড করা হয়নি ভাই।

 2 years ago 

সংস্কৃতি বা শিল্প আমাদের বাঙালিয়ারার এমন একটি অঙ্গ যা আমাদের সকলকেই ভেতর থেকে নাড়িয়ে দেয়। আমি কি ভাবি জানেন আমরা প্রতিটা বাঙালিই মনের কোন না কোন কোণায় বাউল। কারও প্রকাশ পায় কারও পায় না৷

আপনি বেশ ভালো ভালো বোহেমিয়ান সঙ্গ পান৷ এ আপনার জীবনের পরম পাওয়া। অন্তরের অন্তস্তল থেকে হাল্কা হওয়া বা খুশি হওয়ার আলাদা তাৎপর্য আছে। শুভভাই বয়ে চলুন এভাবেই৷ এই তো জীবন।

 2 years ago 

এভাবেই বেঁচে থাকতে চাই, ভালো লাগলো আপনার মতামত।

 2 years ago 

বহুদিন পরে যেন আধ্যাত্মিক প্রশান্তি পেলাম, বলতে গেলে ক্ষণিকের জন্য ভেতর থেকে হালকা হয়ে গিয়েছিলাম।

মাঝেমধ্যে এভাবে সময় কাটাতে পারলে বেশ ভালোই লাগে। মনের মধ্যে ভিন্ন ধরনের অনুভূতির সৃষ্টি হয়। লিমন ভাইয়ের ব্যাপারে এর আগেও আপনার পোস্টের মাধ্যমে জানতে পেরেছিলাম। উনার বই বের হয়েছে, জেনে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা সত্য সময়টা আসলেই বেশ দারুণ ছিল।

 2 years ago 

লিমন ভাইয়ের সঙ্গে আপনার এই মুহূর্তগুলো যেন সুর-সংগীত আর বন্ধুত্বের অপূর্ব মিলন। আড্ডা, বই, দোতারা আর গান-সব মিলে একটি স্বর্গীয় সন্ধ্যা। লেখাটি পড়ে মুগ্ধ হয়েছি। এমন স্মৃতিগুলো জীবনকে আরও অর্থবহ করে তোলে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

দারুণ মন্তব্য করেছেন। ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38