টেস্ট ড্রাইভ
জীবনে এত বড় হলাম,তাও আজ পর্যন্ত ঠিক সেভাবে মোটরসাইকেল চালানো শিখে উঠতে পারিনি। এখনো যে খুব একটা ভালোভাবে চালাতে পারি তেমনটা না। উচ্চ মাধ্যমিক জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত মোট দুদিন মোটরসাইকেল চালিয়েছিলাম। তাও সেটা অনেকটা শখের বসে, মানে একটু চালিয়ে দেখার চেষ্টা করেছিলাম, শুধু এতোটুকুই।
ভিডিও লিংক
তারপরে খুব একটা মোটর সাইকেলের প্রতি আগ্রহ সেভাবে জন্মায়নি। সত্যি বলতে গেলে কি, সেভাবে কখনো ব্যক্তি জীবনে মোটরসাইকেলের প্রয়োজন অনুভব হয়নি।
যেহেতু এখন গ্রামে থাকছি আর গ্রামের বাজার আমার বাড়ি থেকে কম করে হলেও এক কিলোমিটার দূরত্বে অবস্থিত, তাই প্রতিনিয়ত গ্রামের বাজারে যাতায়াত করতে বেশ ভালোই অসুবিধা হয়। তাছাড়া গ্রামের রাস্তা কাঁচা হওয়ার কারণে সেভাবে ভ্যানের যাতায়াত নেই।
তাই হুটহাট কোন কিছুর দরকার পড়লে এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গিয়েই বাজারে যেতে হয়। বাড়ির কাজ চলাকালীন সময় থেকেই বুঝতে পারছিলাম, মোটরসাইকেলের প্রয়োজনীয়তা। কেননা মিস্ত্রিদের পান-বিড়ি রোজ বাজারে হেঁটে হেঁটে গিয়ে আনতে আনতে আমার জীবন শেষ হয়ে গিয়েছিল।
তাছাড়া নিজেদের প্রয়োজনে মাঝে মাঝে এদিক সেদিক ঘোরাফেরা করতে হয়, একথাও অস্বীকার করার মত না। বলতে গ্রামের প্রতিটি বাড়িতেই মোটরসাইকেল আছে, সবাই প্রতিনিয়ত বিকেল বেলা করে মোটরসাইকেল নিয়েই বাজারে যায় আর আমি শুধু পায়ে হেঁটে এদিক-সেদিক মানুষ দেখতে দেখতে চলে যাই বাজারে।
গ্রামের লোকজন অনেকেই বলছিল সময় সুযোগ হলে একটা মোটরসাইকেল কিনে নিও, তবে এই কথাটা বাড়ির লোকজনকে বোঝাতেই অনেকটা সময় লেগে গিয়েছিল। এখনো যে কতটুকু বোঝাতে পেরেছি তা আমার জানা নেই, তবে মোটরসাইকেলের ভূত যে আমার মাথায় চেপেছে সেটা কিন্তু তারা বুঝতে পেরেছে।
যাইহোক গতকাল বিকেলবেলা, দোলন ভাইয়ের মোটরসাইকেলে চড়ে যখন এদিকে একটু ঘোরাফেরা করেছিলাম, তখন ভাইকে বলে তার গাড়িটা নিয়ে একটু টেস্ট ড্রাইভ দেওয়ার চেষ্টা করলাম। খুব যে খারাপ চালিয়েছে তেমনটা না, নতুন হিসেবে ফলাফল মোটামুটি ভালো ছিল। দেখি এখন ভাগ্যে থাকলে হয়তো খুব শীঘ্রই এমন একটা বাইক কিনতে পারি। হয়তো সেটা নিজের প্রয়োজন কিংবা শখ পূরণের জন্য।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনার যেহেতু চলাফেরা একটু একটু কষ্ট হয়ে পড়েছে, তাহলে খুবই দ্রুত একটি বাইক কেনার ব্যবস্থা করেন। আসলে, আপনার আমার ও এক সময় বাইক কেনার ভূত মাথায় ঢুকেছিল।আর গ্ৰামের রাস্তায় বাইক ছাড়া চলাফেরা করা কিছু টা অস্বস্তিকর। আশা করছি আপনি খুবই তাড়াতাড়ি একটি বাইক কিনবেন।
ইচ্ছা আছে ভাই দ্রুত কেনার, সব ঠিকঠাক থাকলে হয়তো শীঘ্রই কিনব।
আসলে ভাইয়া বর্তমান সময়ের মোটরসাইকেল চালানো, নিজের হাতে একটা গাড়ি থাকা প্রয়োজন রয়েছে। আপনি যেহেতু আপনার মাধ্যমিক জীবন থেকে ওই পর্যন্ত দুইবার চালিয়েছেন এমনটা ব্যক্ত করলেন। কলেজ লাইফে অনেকবার আমার হাতে মোটরসাইকেল এসেছে কিন্তু কোনদিন চালাইনি। আমার বন্ধু সবসময় আমাকে বহন করে নিয়ে বেড়াইছে। কিন্তু বিয়ের আগে দিয়ে মোটরসাইকেল চালানো শেখার না শিখলে নয় এমনটা হয়ে পড়ল। এরপর বিয়ে করে মোটরসাইকেল চালানো শিখা লাগলো। তারপর নিজেদের মোটরসাইকেলটা এখন তো প্রতিনিয়ত এক কিলো হাফ কিলো পথ যেতে গেলেই চালাতে হয়। তবে যাই হোক গেস্টের এই বড় মোটরসাইকেলটা চালানো আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে করি না গ্রামীণ রাস্তায়। আমাদের ইমনের বড় গাড়ি রয়েছে এমন আরো চাচাতো ভাইদের রয়েছে কিন্তু আমি কোনদিন বড় গাড়িতে উঠি নাই। মিডিয়াম সাইজের গাড়িগুলাই আমার কাছে বেটার মনে হয়। আর সবচেয়ে বেশি বেটার মনে করি যত কম মোটরসাইকেল চালানো যাবে ততই নিজের জন্য ভালো। কারণ বর্তমান সময়ে যে সমস্ত মানুষেরা গাড়ি চালায় তারা কেউ রুলস মেনে চলে না। তাই প্রতিনিয়ত বেকায়দা এক্সিডেন্ট হতেই আছে। যাই হোক দোয়া করি যখন যেভাবে চলাচল করেন যেন সুস্থ স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতে পারেন,এটাই সব সময় কামনা করব।
ধন্যবাদ ভাই আমাকে দিক নির্দেশনামূলক কথা বলার জন্য ও আপনার নিজের অভিজ্ঞতা তুলে ধরার জন্য। শুভেচ্ছা রইল।
বাইক থাকলে সবদিক দিয়েই সুবিধা ভাই। তাছাড়া আপনাদের বাসা থেকে যেহেতু বাজার অনেক দূরে, তাই আপনার উচিত দ্রুত বাইক কেনা। আশা করি খুব শীঘ্রই ভালোভাবে বাইক চালাতে পারবেন এবং বাইক কিনতেও পারবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
বাইক নেওয়ার ইচ্ছা আছে ভাই, এখন দেখি কবে ভাগ্যে হয়।
আমি নিজেও মোটরসাইকেলে চালাতে পারি না। বলতে গেলে ইচ্ছা করেই শিখি নাই। এক্ষেত্রে আমার ফিলোসোফি টা এমন যেদিন কেনার সামর্থ্য হবে শিখতে সময় লাগবে না। তবে আপনার পোস্ট টা পড়ে বুঝলাম আপনার এখন সত্যি একটা মোটর সাইকেল দরকার। সুবিধা করে উঠতে পারলে একটা নিয়ে নিয়েন। এটা আর এখন বিলাসীতার পর্যায়ে পড়ে না। এটা এখন দরকার।
এটা সত্য, মোটরসাইকেল এখন আমার আসলেই দরকার।
ভাইয়া আপনার টেস্ট ড্রাইভ এর ভিডিও ফেসবুকে দেখেছিলাম। বেশ ভালই ড্রাইভ করেছেন। এবার দ্রুত আপনার স্বপ্নের বাইকটি কিনে নিন। অনেক অনেক শুভকামনা শুভর জন্য।