জ্বালানি

in আমার বাংলা ব্লগ2 years ago

child-438373_1280.jpg
source

আমার খুব বাজে একটা স্বভাব আছে, সেটা হচ্ছে আর যাইহোক কারো কথা গায়ে মাখি না। কে কি বলছে শুধুই চুপচাপ শোনার চেষ্টা করি, পক্ষান্তরে নতুন করে তাকে যে প্রত্যুত্তরে কিছু বলবো সেই রকম কোন মানসিকতা কাজ করে না। কেউ যদি আমার নামে সমালোচনা কিংবা কিছু বলে কিছুটা শান্তি পায়, তাহলে বরং আমার নিজের ভিতরে প্রশান্তি মেলে।

কি দরকার ভাই, মানুষের সঙ্গে অহেতুক তর্কে জড়ানোর। নিজের কাজ করে নিজেই সময় পাইনা, কখন কে কিভাবে কোন কথা বলেছে তা নিয়ে হুদাই চিন্তা করে সময় নষ্ট করার সময় আমার হাতে নেই।

বরং নিজের নামে সমালোচনা শুনলে সেসব আমি দারুণভাবে উপভোগ করি। তখন মনে হয় আমি সঠিক রাস্তায় আছি বিধায় মানুষ আমাকে নিয়ে একটু নাড়াচাড়া করছে। একটা বিষয় এই ছোট্ট জীবনে খুব ভালোভাবে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে কখন চুপ করতে হবে আর কখন মুখ খুলতে হবে।

ভিডিও লিংক

সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো থাকে তা এমনিতেই অ্যালার্জি দায়ক। সামনাসামনি তো এখন আর বাস্তবে তেমন কোন কথা শুনতে হয় না বরং টুকটাক যেটাই শুনি তা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মাঝে মাঝে ভাবি, কত চিন্তা করছে মানুষ আমাকে নিয়ে, বড্ড বহুত সময় তাদের হাতে।

মুচকি হাসি নিজের সঙ্গেই আর নিজেকে বলার চেষ্টা করি, আরো এগিয়ে যেতে হবে বহুদূর। কেননা এই সমালোচনা গুলো অনেকটা জ্বালানি হিসেবে কাজ করে নিজের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে।

এই একটি মাত্র মোটিভেশন আমার জীবনকে সত্যিই পাল্টে দিয়েছে, যেটার বাস্তব প্রমাণ আজ আমি নিজেই। কথা গায়ে মাখলে অবশ্য বহু আগেই সবকিছু এলোমেলো হয়ে যেত। ভাগ্যিস, কথা গায়ে মাখি না। এই একটি মাত্র বাজে স্বভাব যেদিন থেকে নিজের ভেতর রপ্ত করতে পেরেছি, সেদিন থেকেই আর পিছনে ফিরিয়ে তাকাতে হয় নি বরং এগিয়ে গিয়েছি দুর্বার গতিতে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই আমরা যখন সঠিক পথে থাকি,তখনই মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করে। যাতে করে আমরা বিপথে চলে যাই। যারা অন্যের সমালোচনা শুনে নিজেকে বিপথে নিয়ে যায়, তারা সত্যিই বোকার স্বর্গে বসবাস করছে। কিন্তু যারা অন্যের সমালোচনা হজম করে নিজের পথে চলতে থাকে,তারাই দিনশেষে সফলতা অর্জন করতে পারে। সুতরাং কারো কথা গায়ে না মেখে,নিজের মতো করে চলাটাই বুদ্ধিমানের কাজ। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই, পুরো বিষয়টি বুঝতে পেরে সাবলীল মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমিও এমনটা চেষ্টা করি। যতটা সম্ভব চুপ থাকি। আমার সম্পর্কে যে যা বলছে বলুক। আমি সহ‍্য করে নেয়। কিন্তু ইদানিং আমার চুপ থাকায় বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। আমি চুপ আছি এইজন্য অনেকেই মনে করে এটা আমার দূর্বলতা। যাইহোক অন‍্যের কথায় যতটা সম্ভব কম কান দেয়।

 2 years ago 

দুর্বলতা ভাবুক আর যাই ভাবুক, সেসবে কান দিয়ে লাভ নেই, নিজের কাছে ঠিক থাকলেই হলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60221.23
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42