বিদায় খোকন ভাই
এই নশ্বর পৃথিবী ছেড়ে সবাইকেই যেতে হবে, এটাই চিরন্তন সত্য। তবে মাঝে মাঝে এই সত্য হঠাৎই মেনে নিতে কিছুটা হলেও কষ্ট পেতে হয়। অজস্র অশ্রু গড়িয়ে যায়, মুহূর্তেই হৃদয়ে আঁচড় কাটে ক্ষত নামক যন্ত্রণা।
পনের দিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছিল খোকন ভাই, সেই খবরও জানতে পেরেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাকে তো অভিনন্দন জানিয়েছিলাম।
মেডিকেল প্রফেশন ছেড়ে দেওয়ার পর থেকে, বাস্তব জগতের সবার সঙ্গেই দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, সেই তালিকায় খোকন ভাইও ছিল। বিগত সময়ে যতবার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল ততবারই সে হাসিমুখে কথা বলে আমার এবং আম্মুর খোঁজখবর নিয়েছিল। কেননা তিনি আমার আম্মুর প্রাক্তন ছাত্র ছিল। তাছাড়া সে আমার খুব কাছের বন্ধুর ফুপাতো ভাই ছিল, তাই বলতে গেলে নিজেদের ভিতরে আন্তরিকতার ত্রুটি কখনই হয়নি।
বড্ড অসময়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন, চল্লিশ বছর কি খুব বেশি বয়স ? ঘুম থেকে উঠেই, গতকাল যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সংবাদ জেনেছিলাম , কিছুটা সময়ের জন্য যেন পাথর হয়ে গিয়েছিলাম। একেবারেই অনুভূতি শূন্য, কি করবো হুট করে তেমনটা বুঝে উঠতে পারছিলাম না।
বারবার সেই হাসি মুখ যেন আমার চোখের সামনে ভাসছিল, কল্পনাতেই তার গলার স্বর যেন স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। নিজেকে আর স্থির রাখতে পারিনি, ছুটে গিয়েছিলাম তাকে দেখতে। প্রাণহীন নিথর দেহটা দেখে বোঝাই যাচ্ছিল না, তার কিছু হয়েছে, মনে হচ্ছিল যেন গভীর ঘুমে মগ্ন সে ।
দীর্ঘদিন পর দেখা হল, তবে এ দেখায় আর কোন কথা হলো না, হলো না ভাবের আদান-প্রদান। শুধুমাত্র অজস্র অশ্রু গড়িয়ে গেল চোখের কোণ থেকে। মুহূর্তেই শূন্যতা যেন আমাকে জাপটে ধরেছে, জানি এই শূন্যতা আর পূরণ হবে না, তবে তারপরেও পুরনো স্মৃতিগুলো হয়তো মাঝে মাঝে হৃদয়ে কারণে অকারণে বড্ড খচখচিয়ে যাবে ।
বিদায় খোকন ভাই, ভালো থাকুন সৃষ্টিকর্তার পরম যত্নে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া কিছুদিন আগে মনে হয় আপনি খোকন ভাইয়ের সন্তান হওয়া নিয়ে একটি পোস্ট করেছিলেন। আমি আপনার তেমনি একটি পোস্ট পড়েছিলাম। যদি আপনার সেই খোকন ভাই হয় তাহলে সত্যিই লোকটি খুবই হতভাগা বলা যায়। সন্তানের বাবা হওয়ার যে অনুভূতি তা তিনি ভালো ভাবে উপভোগ করার সময়টুকুও পেলেন না। কখন যে কার কিভাবে মৃত্যু হয় কেউ বলতে পারে না। বর্তমানে মানুষের গড় আয়ু খুবই কম। অল্প বয়সে অনেক মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। খোকন ভাইয়ের জন্য দোয়া রইল যেন আল্লাহ তায়ালা উনাকে বেহেশত নসিব করেন।
আসলেই আপু, বড্ড অসময়ে চলে গেল খোকন ভাই।
আমাদের দেশের মানুষদের গড় আয়ু দিনদিন কমে যাচ্ছে। ভেজাল খাবার খেয়ে আমাদের দেশের মানুষদের শরীরে বড় বড় রোগ বাসা বাঁধছে। যাইহোক খোকন ভাইয়ের জন্য বেশ খারাপ লাগলো। এতো অল্প বয়সের মৃত্যু গুলো মেনে নেওয়া যায় না। আল্লাহ তায়ালা যাতে উনাকে জান্নাত নসিব করেন সেই কামনা করছি।
আমি নিজেও বেশ মর্মাহত ভাই।