You are viewing a single comment's thread from:

RE: আমার জীবনের কিছু প্যারানরমাল অভিজ্ঞতা : ঘটনা ০২

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

দাদা আপনার ঘটনা যে শতভাগ সত্য সেটা আমি নিজে উপলদ্ধি করতে পারছি। আপনার ক্ষেত্রে স্বপ্নের এমন ঘটনা আরো ঘটেছে হয়তো । মূল বিষয় হচ্ছে আপনি স্বপ্ন দেখেছেন ঘুম থেকে উঠে জানতে পারলেন সেটা ঘটেছে। আমার ক্ষেত্রে আমি কোন খারাপ স্বপ্ন দেখলে ঠিক সেই স্বপ্নের অবিকল না হলেও সেই ধরনের ঘটনা আমি দেখতে পাই কিংবা জানতে পারি দু একদিনের মধ্যে। জানি না কেন এমন হচ্ছে। আমার বোনের বাড়ী কাঠের কিন্তু ডুপ্লেক্স মতন। ভেতর দিয়ে একটি সিড়ি দোতালায় চলে গেছে। তবে পুরো বাড়ীটি কাঠের তৈরী। আমি ওর বাড়ীতে বেড়াতে গিয়ে রাতে স্বপ্ন দেখলাম আমার বোনের মেয়ে সিড়ি থেকে পড়ে মাথা ফেটে রক্ত বের হচ্ছে। মানে একটা বিপদ ঘটতে চলছে। ঠিক সকাল সকাল উঠে দিদিকে বললাম। তার ঠিক ২০ থেকে ২৫ মিনিট পর অসাবধানতা বশত আমার ভাগ্নীর গলায় এক টুকরো পেপে আটকে যায় যেটা বের করতে গিয়ে রক্ত বের হয়ে যায় ওর গলা থেকে । যদিও সে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু এই যে বিষয় টি আমার অবাক লাগে। আর এখন তো খারাপ স্বপ্ন দেখলে খুব ভয়ে থাকি। ধন্যবাদ দাদা ঘটনা গুলো শেয়ার করার জন্য। খুব ভাল লাগছে পড়ে। ভাল থাকবেন শুভেচ্ছা ও ভালবাসা নেবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62690.84
ETH 1772.84
USDT 1.00
SBD 0.39