You are viewing a single comment's thread from:

RE: "হঠাৎ শিলাবৃষ্টি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ4 years ago

বৃষ্টির আবার অনেক ভাগ আর নাম।শিলাবৃষ্টি, অম্লবৃষ্টি,টিপটিপ বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি ও ঝপাঝপ বৃষ্টি কত মিষ্টি মিষ্টি নাম।

সবচাইতে মেজাজ গরম করা বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হা হা। টিপটিপিয়ে পড়তেই থাকে। সেই ছোট বেলায় শিলা বৃষ্টি দেখেছি। কত শিল কুড়িয়ে গামছায় মুড়িয়ে দলা বানিয়েছি। এখন আর আমাদের এদিকে শিলা বৃস্টি দেখা যায় না। তবে হটাৎ দু চারট পরে তারপর মিলিয়ে যায়। তবে শিলা বৃষ্টি কৃষকদের জন্য খুবি খারাপ সংবাদ। তাদের চাষ করা যে কোন ফসল শিলা বৃষ্টির কারনে নষ্ট হয়ে যায়। যা হোক প্রকৃতিতে সবকিছুই প্রয়োজন রয়েছে । শিল গুলো ছোট টাইপ মনে হলো। আমার দিদি মা বলতো এই শিল একটি মুখে দিয়ে খেতে হয় বছরের প্রথমে তাহলে আর কোন ধরনের ঠান্ডা জাতীয় রোগ হয় না সারা বছর। ভাল থাকবেন বোন। শুভেচ্ছা।

Sort:  
 4 years ago 

ঠিক বলেছেন দাদা,শিলাবৃষ্টি খুবই ক্ষতিকর।তাই সাবধানে থাকা উচিত।তাছাড়া এই শিলাগুলি একেবারে ছোট নয় গলে গেছে তাই।আপনার মাধ্যমে নতুন কিছু জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে দাদা ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38