You are viewing a single comment's thread from:

RE: "ফিরে পেলাম সেই স্বাদ"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

গাবের বিচি একটি করে মুখে দিতাম আর একটা রসালো চিনির দলা মুখে দিয়েছি মনে হতো। এগুলো এতটাই পিচ্ছিল ছিল মাঝে মাঝে আটি গলা দিয়ে পেটে চলে যেত। পাকাঁ গাব খুব একটা পেতাম না। ওগুলো আগেই গায়েব হয়ে যেতো। আমাদের এখানে বৈরাগির বন নামে একটি জায়গা ছিল যেদিও সেখানে এখন অট্রালিকা উঠেছে। তারপরও দু একটি গাব গাছ রয়ে গেছে। আমারা মূলত সেই বনে যেতাম গাবের আঠা আনতে। ঘুড়ি তৈরীতে এই আঠার ব্যবহার করতাম। তাছাড়া সুতো মাঞ্জা দেওয়ার কাজেও এই আঠা ব্যবহার করতাম। আমাদের বাড়ীর ভিতর এখনও একটি গাব গাছ আছে সেটি অবশ্য বিলাতী গাব গাছ। কিন্তু দুঃখের বিষয় কোন দিন একটিও গাব হয়নি। কেন হয়নি জানি না। হা হা হা। সত্যি গাবের স্বাদ টা এখনও উপলদ্ধি করতে পারি। তবে আর একটি কথা , গাব গাছে কিন্তু ভুত থাকে। ধন্যবাদ বোন । শুভেচ্ছা রইল।

Sort:  
 4 years ago 

বৈরাগীর বন দারুণ নাম তো।সত্যিই খারাপ লাগলো দাদা যে গাব গাছে একটি ও গাব ধরে না।তাছাড়া আমি ভুতের ভয় পাইনা ,অনেক সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63870.03
ETH 1802.92
USDT 1.00
SBD 0.38