দাদা এই মুভিটি আমার জীবনের প্রথম দেখা হরর মুভি। মুভিটি আমি দেখেছিলাম আমার এক দাদার বাসায়। সেদিন আমরা বেশ কয়েকজন মুভিটি দেখেছিলাম চারিদিকে জানলা দরজা বন্ধ করে রুমটাকে অন্ধকার করে। এখনো সেই কথা মনে আছ। তখন মুভিগুলোর ক্যাসেট ভাড়া পাওয়া যেত। যেটা ভিসিপি মানে ভিডিও ক্যাসেট প্লেয়ার নামে পরিচিত ছিল। কিন্তু বাড়িতে হরর মুভি এনে দেখার সাহস পেতাম ন। আমাদের বাড়িতেও সেই ভিসিপি ছিল এখন যেটি পরিত্যক্ত অবস্থায় এখন পড়ে আছে। আমার সামান্য সামান্য কিছু কাহিনী মনে আছে। তবে নিশি তৃষ্ণা মুভির যে রিভিউটি আজকে আপনি দিলেন সেটি পড়ে আমার মুভির সিন গুলো মনে পড়ছে। আমার কাছে এখনো মনে হয় এই মুভিটি বাংলা ভাষার সেরা হরর মুভি। আপনার মুভি রিভিউ রেটিং টি ঠিকঠাক আছে আমার কাছে মনে হয়। এই মুভিটি দেখে ভয় পাবে না এমন লোক খুব কম পাওয়া যাবে। যাহোক দাদা খুব সুন্দর একটি মুভি রিভিউ দিয়েছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। ভালো থাকবেন শুভেচ্ছা রইল।