You are viewing a single comment's thread from:

RE: অণুকাব্য "মনের গহনে"

in আমার বাংলা ব্লগ4 years ago

বুকের মাঝে কষ্ট গুলো টগবগিয়ে ফুটছে,
বলতে না পারা কথাগুলো মনের মাঝে জমছে ।
মনের আকাশ মেঘলা ভীষণ, মেঘ জমেছে কতো !
বৃষ্টি যদি নামতো চোখে, দুঃখ ধুয়ে দিতো ।

লাইন গুলো পড়ে আমি মুগ্ধ ।

কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট
মনের মাঝে তুমি আছো সেটাই তো স্পষ্ট
বৃষ্টি নামুক তোমার বনে ভিজবে তুমি আপন মনে
শুধু তুমি আমায় রেখো হৃদয়ের এক কোনে


ঈশান কোনে মেঘ জমেছে চিন্তা নেই আর
বৃষ্টি এসে ভিজিয়ে দেবে তোমার চারিপাশ
দুঃখ সব যাবে ধুয়ে , ধুয়ে যাবে গ্লানি
ইশ্বর আমাদের ভালবাসে এই কথাটাও মানি।


আমিও চেষ্টা করলাম দাদা । সব কিছুই আপনার অনুপ্রেরণা। ভালবাসা রইল আপনার জন্য। শুভেচ্ছা।

Sort:  
 4 years ago (edited)

অসাধারণ জাস্ট । আপনাদের মতো কিছু মণি মাণিক্য আছে বলেই
ভালোবাসার টানটা এখনও তীব্র আমার স্টিমিটের প্রতি ।

 4 years ago 

দাদা আপনিও আছেন বলে কাজ করে আনন্দ পাই। সব অনুপ্রেরণার খুজে পাই আপনার কাছ থেকে। ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 64138.77
ETH 1734.46
USDT 1.00
SBD 0.42