You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা কবিতা "কবিতা এসো আমার হৃদয়ে"

in আমার বাংলা ব্লগ4 years ago

কবিতা তোমায় আসতেই হবে আমার কাছে,
লেখনীতে দিতে হবে ধরা আমার প্রাণের মাঝে ।

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক ।

প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

দাদা এই যে কবিতার জন্য এত আকুতি । কিন্তু আমি মনে করি কবিতা তো আপনার কাছেই রয়েছে। কবিতার জন্য যে কবিতা লিখেছেন সেটাই তো অসাধারন হয়েছে। কবিতা তো আপনার হৃদয়ে বিরাজমান । হটাৎ কারে কাউকে কিছু দিলে যেমন সে খুশি হয় ঠিক তেমনি হটাৎ করে আপনার লেখা কবিতা টি পড়ে আমিও অনেক খুশি হয়েছি ।কারন কবিতা নিয়ে কবিতা লিখেছেন।ব্যপারটা একটু অন্যরকম। তবে আপনার কবিতা টি পড়ার সময় একটা বিষয় ভাবছিলাম যে, যদিও আমার ভাবনা টি নিছক কল্পনা প্রসুত। সেই ভাবনা টি হল। যদি কবিতা নামে কোন মেয়ে যদি এই কবিতা টি পড়ে তবে সে কিন্তু আপনার কাছে ছুটে যাবে। হা হা হা । ভাল থাকবেন দাদা ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 59209.10
ETH 1580.85
USDT 1.00
SBD 0.37