You are viewing a single comment's thread from:

RE: কচুরমুখী দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

মাথা ব্যাথা করলে খুবই খারাপ লাগে। তখন কোন কিছুতেই আর ভালো লাগেনা। দাদা আপনি যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এই কামনা করি। দাদা আপনি আপনার অসুস্থ শরীর নিয়েও এই রেসিপি তৈরি করেছেন এবং শেয়ার করেছেন দেখে সত্যিই অনেক ভালো লাগলো। আপনার রেসিপিগুলো যতই দেখি ততই অনুপ্রেরণা পাই দাদা। আপনি আপনার অসুস্থতার মাঝেও মজার একটি রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। কাতলা মাছ খেতে আমি অনেক পছন্দ করি। কাতলা মাছের সাথে কচুরমুখী রান্না করলে বেশ জমে যায়। আর কচুরমুখীর তরকারি দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। কারণ কচুরমুখীর যে পিচ্ছিল ভাব তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার। কাতলা মাছ ও কচুরমুখী দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে শেয়ার করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64519.20
ETH 1873.33
USDT 1.00
SBD 0.38