You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ আমার আমি ]

in আমার বাংলা ব্লগ4 years ago

সত্যি বলছি এই বয়সেও আমি একটা মানুষের সান্নিধ্যে প্রশান্তি লাভ করি আর তিনি হলেন আমার মা।

মাঝে মাঝে এই পৃথিবীর বুকে নিজেকে বড়ই নিঃস্ব মনে হয়। হয়তো হাজার লোকের ভিড়েও অনেক সময় খুবই অসহায় বোধ করি। বিশেষ করে নিজের অসুস্থতার সময়ে সবার থেকেই দূরে সরে যেতে ইচ্ছে করে। এই পৃথিবীতে সবচেয়ে আপনজন হলেন মা। যার কাছে গেলে সবচেয়ে প্রশান্তি পাই। হয়তো তার কোলে মাথা রেখে কিছুক্ষণ ঘুমালেই হৃদয়ের কষ্ট নিমিষেই হারিয়ে যায়। আমরা হয়তো নিজেদের মতো করে চলার চেষ্টা করি। হয়তো আমাদের চলার পথে অনেক বাধা আসে। সবকিছু অতিক্রম করে তবুও আমরা এগিয়ে যাই। এরই নাম জীবন। জীবনে বাঁচতে হলে সবকিছুকে পেছনে ফেলেই এগিয়ে যেতে হবে। ভাইয়া আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

Sort:  
 4 years ago 

তার কোলে মাথা রেখে কিছুক্ষণ ঘুমালেই হৃদয়ের কষ্ট নিমিষেই হারিয়ে যায়।

যথার্থ বলেছেন ভাই, হৃদয়টা দারুণভাবে শান্ত হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.78
ETH 1854.71
USDT 1.00
SBD 0.39