You are viewing a single comment's thread from:

RE: হঠাৎ কলকাতা।। পর্ব : ৫ ।। বাস্তবতাকে কাছে থেকে দেখা আর কঠিন সত্যকে জেনে ঘরে ফেরা

in আমার বাংলা ব্লগ4 years ago

মিথ্যে সব প্রতিশ্রুতিকে বানিয়েছিলাম নিজের শক্তি। সেই জায়গাটুকু ফেরত নিয়ে এবার ফিরেছি আমার পৃথিবীতে।

আমাদের এই ক্ষুদ্র জীবনে হয়তো অনেক কিছুই পাওয়া হয়ে ওঠে না। হয়তো সময়ের সাথে সাথে প্রিয় মানুষগুলো বদলে যায়। আর সেই প্রিয় মানুষগুলোর আসল চেহারা যখন সামনে আসে তখন এই হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায়। তবুও সব কিছুকে সামলে নিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন। কারণ সে যদি ভালো থাকতে পারে তাহলে আপনিও ভালো থাকতে পারবেন। সেটা হয়তো লোক দেখানো ভালো থাকা। হয়তো নতুন কোন স্বপ্ন নিয়ে ভালো থাকার চেষ্টা করতে পারবেন। আমরা স্বপ্নবাজ মানুষ স্বপ্ন দেখতে তো আর বাধা নেই। তাই নতুন স্বপ্নে বিভোর হয়ে পুরোনোকে অতীত ভেবে এগিয়ে যাওয়াই উত্তম। হয়তো সবকিছুই ঠিক হয়ে যাবে। তবে এই দিনগুলো কখনোই ভুলা যাবে না। কথায় আছে যে মানুষটি আপনাকে বেশি কষ্ট দিবে তাকে ভুলে যাওয়া তত বেশি সহজ। কারণ তার প্রতি ঘৃণা তাকে ভুলে যেতে সাহায্য করবে।

Sort:  
 4 years ago 

চমৎকার কিছু কথা বলেছেন ভাই। মন ছুয়ে গেল একদম। আমার জীবনে যা ঘটে গেছে সেটা হয়তো কোন সিনেমার গল্প কেই হার মানিয়ে দিবে। মানুষ এর মন এত ছোট হতে পারে ,, আর মানুষ যে এতোটা লজ্জাহীন হতে পারে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না সত্যি। দোয়া করবেন আমার জন্য ভাই। অনেক ভালোবাসা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38