You are viewing a single comment's thread from:

RE: কবিতা "হৃদয়ে চাই তুষারপাত"

in আমার বাংলা ব্লগ4 years ago

একা একা আর কত পারবো, বলতে পারো ?
আর কতকাল ধরে এ অগ্নিসম দুঃখ আমি সইবো ?
তাই আমি তোমাকে চাই, সঙ্গী হিসেবে চাই,
অনন্ত হিম সৃজন করি চলো দু'জনে মিলে ।

জীবনে একাকীত্ব যখন এসে ঘিরে করে তখন হাজার লোকের মাঝেও নিজেকে বড় নিঃস্ব মনে হয়। কারণ প্রিয় মানুষের অভাব হৃদয়কে কুরে কুরে ক্ষতবিক্ষত করে দেয়। হয়তো সেই একাকীত্ব সারা জীবন বয়ে বেড়াতে হয়। হয়তো কোনদিন মিলিত হবে দুটি হৃদয় এই প্রত্যাশায় বেঁচে থাকে এই ভালোবাসা। অসাধারণ এই কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেইসাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62164.77
ETH 1738.43
USDT 1.00
SBD 0.38