You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি আয়োজন নিয়ে আবেগের অনুভূতি

in আমার বাংলা ব্লগ4 years ago

তারপর আর কি চান? কোথায় হারিয়ে ছিলেন আপনি? আর এখন কোথায় নিয়ে আসছে আপনাকে আমার বাংলা ব্লগ?

আমার বাংলা ব্লগ কমিউনিটির শুরু থেকেই আমি এখানে কাজ করছি। এর আগে আমি বিভিন্ন কমিউনিটিতে কাজ করেছি অনেকটা হতাশ এবং নিরাশ হয়ে গিয়েছিলাম তখন। সামান্য সাপোর্টের আশায় বিভিন্ন কমিউনিটিতে পোস্ট করার চেষ্টা করেছি। কিন্তু দিনশেষে সবগুলো পোষ্ট শূণ্যের কোঠায় গিয়ে পৌঁছেছে। যেদিন থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করা শুরু করেছি সেদিন থেকে নিজের ভাষায় নিজের মনের কথা তুলে ধরার সুযোগ পেয়েছি। সেই সাথে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সন্মানীত এডমিন মডারেটরগণের সান্নিধ্যে এসে অনেক কিছু শিখতে পেরেছি এবং নিজেকে নতুন রূপে প্রস্তুত করতে সক্ষম হয়েছি। আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলা সত্যিই অনেক বেমানান।আসলে যারা বোঝে তাদেরকে আর বোঝাতে হয় না। আর যারা বাজে মন্তব্য করে তারা সব সময় ভালো কাজেও বাজে মন্তব্য। তবে যাইহোক ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার আবেগ প্রকাশ করেছেন। এজন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38