You are viewing a single comment's thread from:

RE: মধুর মাসের আগমন (জ্যৈষ্ঠ মাস)।

in আমার বাংলা ব্লগ4 years ago

কিন্তু দাদা মারা যাওয়ার কিছু বছর পর জায়গা ভাগ হয়ে য়ায় এবং এখানে ঘর তোলার কারণে ওই বিশাল আমগাছটি কেটে ফেলা হয়। খুব কষ্ট হয়েছিল তখন। এরপর থেকে জ্যৈষ্ঠ মাসের সেই মজার মুহূর্ত গুলো যেন আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি।

নিজের গাছের আম খাওয়ার মজাই আলাদা। এর মাঝে অন্য রকমের আনন্দ আছে। আসলে সময়ের সাথে সাথে যৌথ পরিবার গুলো ভেঙে যাচ্ছে। ফলে সবাই নিজেদের জায়গা গুলো আলাদা ভাবে ভাগ করে নিচ্ছে। এর ফলে আমরা আমাদের প্রিয় ফলের গাছগুলো হারিয়ে ফেলছি। বিশেষ করে যখন ফলের গাছগুলো কেটে ফেলা হয় তখন খুবই খারাপ লাগে। কারণ একটি ফলের গাছ অনেক স্মৃতির স্বাক্ষী হয়ে থাকে। ছোটবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত অনেক স্মৃতি জড়িয়ে থাকে এই ফল গাছের সাথে। তবে যাইহোক ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার কথাগুলো উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।❤️❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62732.13
ETH 1779.93
USDT 1.00
SBD 0.38