You are viewing a single comment's thread from:

RE: আড়াই টাকার সিঙ্গারা।

in আমার বাংলা ব্লগ4 years ago

মজার ব্যাপার হচ্ছে সব জায়গাতেই সিঙ্গারা এখন পাঁচ টাকা দশ টাকা করে। কিন্তু এই দোকানের সিঙ্গারার দাম মাত্র আড়াই টাকা।

ভাইয়া আপনার এই পোস্ট পড়ে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। আমার স্কুলের পাশেই একটি ছোট দোকান ছিল। যেখানে সিঙ্গারা ও পিঁয়াজু বিক্রি করা হতো। ছোট ছোট সিঙ্গারা ও পিঁয়াজু খেতে অনেক ভালো লাগতো। আমার এখনো মনে পড়ে এক টাকায় দুটো সিঙ্গারা দিত। তবে এখন সেই সিঙ্গারা ৫ টাকায় বিক্রি হয়। আমরা সকলেই জানি তেলেভাজা কোনো কিছু খাওয়া আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু তবুও লোভ সামলাতে পারি না। তাই আমারও মনে হয় নিজের লোভ সংযত করে অল্প পরিমাণে খাওয়া উচিত। অনেক সুন্দর ভাবে আপনি আপনার অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62643.91
ETH 1737.30
USDT 1.00
SBD 0.39