RE: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান "ইত্যাদি "।
আমি বলব, এত সকল অসুস্থ বিনোদনের মধ্যে সুস্থ একটি বিনোদন হচ্ছে এই ইত্যাদি। যেটির জনপ্রিয়তা এখনো অক্ষুন্ন রয়েছে। আশা করছি যুগ যুগ ধরে এভাবেই জনপ্রিয়তা থাকবে।
ভাইয়া আপনার এই কথার সাথে আমি সহমত পোষণ করছি। ইত্যাদি যুগ যুগ ধরে সকলের কাছেই জনপ্রিয় হয়ে থাকবে। জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠান ছোটবেলা থেকেই দেখে আসছি। এই ম্যাগাজিন অনুষ্ঠান আমার কাছে অনেক ভালো লাগে। তবে দুঃখের বিষয় হলেও সত্য আমি এবারের ঈদের ইত্যাদি অনুষ্ঠানের কোন পর্বই দেখতে পারিনি। আসলে ব্যস্ততার কারণে হয়তো সেই সময় হয়ে উঠেনি। আশা করছি আমি একটুখানি ফ্রি হয়েই এই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের ঈদের পর্বগুলো ইউটিউব চ্যানেলে দেখে নেবো। অনেক সুন্দর ভাবে আপনি আপনার অনুভূতি এবং ছোটবেলার কথাগুলো উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা।♥️♥️