You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: নিশি তৃষ্ণা

in আমার বাংলা ব্লগ4 years ago

হরর মুভি দেখতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে রাতের বেলায় হরর মুভি দেখলে আলাদা রকমের অনুভূতি হয়। একদিকে যেমন মনের মাঝে অজানা ভয় কাজ করে অন্যদিকে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়। দাদা আমি যখন আপনার লিখা হরর মুভি রিভিউ পড়ছিলাম তখন খুবই মনোযোগ দিয়ে পড়ছিলাম। শ্রদ্ধেয় স্যার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার খুবই প্রিয় একজন অভিনয়শিল্পী। তিনি নিজের অভিনয়ের দক্ষতায় সকলের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। এক ভয়ঙ্কর পিশাচের ভয়াবহতার কথা এই মুভিতে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। অবশেষে সকলে মিলে সেই রক্তচোষা পিশাচকে মেরে ফেলতে সক্ষম হয়েছে জেনে ভালো লাগলো। আশা করছি এরকম দারুন দারুন হরর মুভি আবার আমাদের মাঝে শেয়ার করবেন। দারুন এই মুভি রিভিউ শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল দাদা। 💗💗

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63307.28
ETH 1873.95
USDT 1.00
SBD 0.37