You are viewing a single comment's thread from:

RE: সাত দেউল মন্দির দেখতে গিয়ে আমার সংগ্রহ করা কিছু আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ4 years ago

এই মন্দিরটি অনেক প্রাচীন একটি মন্দির আর এটি বর্ধমান জেলায় অবস্থিত। সেখানে অনেকে এই মন্দিরটিকে জৈন ইটের মন্দির বলেও সম্বোধন করে এবং এই নামটি আগে প্রচলিত ছিল, পরে আস্তে আস্তে এটি শনি দেউল বা সাত দেউল নামে পরিচিতি লাভ করে।

এই মন্দিরটি অনেক প্রাচীন একটি মন্দির এটা আপনার ফটোগ্রাফিগুলো দেখেই বুঝা যাচ্ছে। আসলে এই মন্দিরটি দেখে বোঝা যাচ্ছে অনেক প্রাচীন কালের ঐতিহ্য মিশে আছে এই মন্দিরের সাথে। অনেক বড় এরিয়া জুড়ে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরের সামনের খোলামেলা পরিবেশ, সুন্দর ফুলের বাগান ও রাস্তাঘাট সব কিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে দাদা। মন্দিরের সামনের সবুজ ঘাস আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে এই মন্দিরটির চারপাশের পরিবেশ অনেক সুন্দর ও নিরিবিলি। একদিকে যেমন প্রাচীন একটি মন্দির অন্যদিকে হচ্ছে সুন্দর নিরিবিলি পরিবেশ সবকিছু মিলিয়ে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা বোঝা যাচ্ছে দাদা। অনেক সুন্দর করে আপনি আপনার ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে ভীষণ ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দারুন সব ফটোগ্রাফি সকলের মাঝে শেয়ার করার জন্য। সেইসাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।♥️♥️♥️♥️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37