You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: ঝিন্দের বন্দী

in আমার বাংলা ব্লগ4 years ago

শ্রদ্ধেয় স্যার উত্তম কুমার অভিনীত ছবি মানেই হচ্ছে সুপারহিট ছবি। কারণ শ্রদ্ধেয় স্যার উত্তম কুমার নিজের অভিনয়ের দক্ষতায় দর্শক মাতিয়ে রাখতেন। তিনি তার অভিনয়ের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। আপনার এই মুভিটি পড়ে মনে হচ্ছে এই মুভিটি অনেক পুরোনো। তবে মুভি পুরনো হলেও কিন্তু অভিনয়শিল্পীরা কখনো পুরনো হয় না। আর যেখানে শ্রদ্ধেয় গুণী শিল্পী উত্তম কুমার অভিনয় করেছেন সেই মুভিটি অবশ্যই ভালো ছিল। আপনার এই মুভি রিভিউ পড়ে যতটুকু জানতে পারলাম এই মুভিতে শ্রদ্ধেয় স্যার উত্তম কুমার ডবল চরিত্রে অভিনয় করেছেন। এখানে দুজন চরিত্রে অভিনয় করার মাধ্যমে তিনি তার অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন। দুই ভাই দুই চরিত্রের মানুষ। ছোট ভাই নিজের বড় ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য তাকে বন্দি করে রেখেছেন। আপনার এই মুভি রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে দাদা। সুন্দর করে মুভি রিভিউ উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেইসাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💓💓💓

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63721.87
ETH 1794.34
USDT 1.00
SBD 0.38