You are viewing a single comment's thread from:

RE: লেয়ার মুরগি দিয়ে মুলোর রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ4 years ago

শেষ হয়েও হচ্ছে না শেষ
স্বাদের প্রেমের মিষ্টি গল্প
মুলোর কাছে পরাজিত আমি
ভাঙ্গছি তাই পূর্বের সংকল্প।
নতুন করে সাজিয়েছি আবার
মুলোর সাথে মুরগির নতুন পর্ব।

সত্যি ভাইয়া শেষ শেষ হয়েও যেন শেষ হলো না। যখন বলেছিলেন মুলার রেসিপি পর্ব শেষের দিকে এসেছে তখন মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আজকে আবার মুলার রেসিপি দেখে খুবই ভালো লাগলো। মনের মধ্যে শান্তি পেলাম। মুরগির মাংস দিয়ে মুলা রান্নার অনেক মজার রেসিপি তৈরি করেছেন ভাইয়া। দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। আপনি এতো সুন্দর করে মজার মজার সব রেসিপি তৈরি করেন যেগুলো দেখি আর আফসোস করি। যদি আপনার বাসার পাশাপাশি থাকতে পারতাম তাহলে ছুটে চলে যেতাম। দাওয়াত দেন আর নাই দেন খেতেতো পারতাম 😅😅। তবে যাই হোক অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ও মুলার শুভেচ্ছা রইলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37