You are viewing a single comment's thread from:

RE: বেথো শাক ভাজি রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আপনি চিংড়ি মাছ দিয়ে বেথো শাকের অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন। অঞ্চলভেদে এই বেথো শাকের নামের পার্থক্য রয়েছে। আমার অঞ্চলে এই শাক বোতুয়া শাক নামে পরিচিত। দাদা আপনার এই বেথো শাকের রেসিপি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি তাই গ্রামের খোলামেলা মাঠগুলোতে বিশেষ করে গম ক্ষেতের মাঝে মাঝে এই শাকগুলো পাওয়া যেত। যখন এই বেথো শাক গুলো বেড়ে উঠত তখন আমরা দল বেঁধে গিয়ে এই বেথো শাক তুলে নিয়ে আসতাম। বেথো শাকের ভাজি খেতে খুবই ভালো লাগে। আর আপনি এত সুন্দর ভাবে মজাদার একটি রেসিপি তৈরি করছেন দাদা দেখে খেতে ইচ্ছে করছে। চিংড়ি মাছের রেসিপি খেতে বেশি ভালো লাগে। ছোট ছোট চিংড়ি মাছ গুলো দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে মজাদার এই বেথো শাকের রেসিপি তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। দাদা আপনি যেমন ভালো রেসিপি তৈরি করেন তেমনি ভালো আপনার রেসিপি তৈরির আইডিয়াগুলো। আপনি সবসময় চেষ্টা করেন ইউনিক সব রেসিপিগুলো শেয়ার করার জন্য। খাবারে নতুনত্ব আনতে যেমন ভালো লাগে তেমনি খেতেও বেশ ভালো লাগে। দাদা আপনি সবসময় ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। আর আপনার রেসিপিগুলো কেন জানি আমার খুবই ভালো লাগে। কারণ আপনার সাথে হয়ত মনের মিল রয়েছে। তাই আপনার রেসিপিগুলো আমারও খুবই পছন্দের হয়। তবে আফসোস একটাই আমি আপনার মত এত ভালো রান্না করতে পারি না। আপনার এই নতুন নতুন রেসিপি দেখে অনুপ্রেরণা পাই দাদা। আমিও চেষ্টা করি নতুন কিছু রেসিপি তৈরি করার। তবে যাই হোক দাদা আপনি অনেক সুন্দর ভাবে বেথো শাক দিয়ে ছোট চিংড়ি মাছের রেসিপি তৈরি করে সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। 💝💝

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65663.26
ETH 1921.85
USDT 1.00
SBD 0.38